পাহাড়ে ‘উপজাতি বিচ্ছিন্নতাবাদী’ আর ‘উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা’ মিলেমিশে একাকার
পাহাড়ে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম কখনো গোপনে কখনো প্রকাশে দীর্ঘদিন থেকেই দেশের পার্বত্য এলাকাকে উত্তপ্ত করে রেখেছে। তবে সম্প্রতি উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের কার্য্যক্রম যেন নতুন মাত্রা পেয়েছে, উগ্রতাবাদী সন্ত্রাসবাদীদের হাতে পেয়ে।
‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বিভিন্ন সন্ত্রাসবাদী সদস্যকে আটক করার পর উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের সাথে তাদের সখ্য ও সহযোগিতার বিষয়টি সামনে আসে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বান্দরবান থেকে সন্ত্রাসী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সন্ত্রাসী সংগঠনটির পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাই। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’র ছত্রছায়ায় নতুন সন্ত্রাসী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এই সদস্যদের গ্রেপ্তার করা হয় বান্দরবানের টনকাবর্তী এলাকায় অভিযান চালিয়ে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে জানানো হয়, এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
র্যাব জানায়, বান্দরবানের ওই এলাকায় গত রোববার মধ্যরাতে সন্ত্রাসবিরোধী অভিযানে নামে র্যাব। বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হওয়া কয়েকজন তরুণের বিষয়ে খোঁজ করতে গিয়ে নতুন এই সন্ত্রাসী সংগঠনটির খোঁজ পাওয়ার পর গত বছরের অক্টোবর থেকে পাহাড়ে র্যাবের এই অভিযান চলছে। ওই সময় থেকে ধারাবাহিক অভিযানে বিভিন্ন সময়ে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অনেককে গ্রেপ্তার করেছে এই এলিট বাহিনী। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির স¤পৃক্ততা রয়েছে এই সন্ত্রাসী সংগঠনটির সঙ্গে।
অব্যাহত অভিযানের মধ্যে গত ২৩ জানুয়ারি র্যাব জানায়, সন্ত্রাসী সংগঠনটির শীর্ষ পর্যায়ের দুই নেতাকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তারা গ্রেপ্তার করে। পাহাড়ে-সমতলে আইন-শৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল সন্ত্রাসীরা।
র্যাব আরও জানায়, তারা নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তি বা বন্ধুদের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করেন। বিভিন্ন সময়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিভিন্ন পর্যায়ের সদস্যরা বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়নের ভিডিও দেখানো, রাজনীতি, সমাজ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, ধর্মীয় অপব্যাখ্যা ও বিভিন্ন জ্ঞান প্রদান করার মাধ্যমে তাদের সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে উৎসাহী করে তুলতো। তথাকথিত হিজরতের প্রথমে তাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের তত্বাবধানে রেখে দেশের বিভিন্ন এলাকায় শারীরিক কসরত, সন্ত্রাসবাদ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও মনস্তাত্বিক জ্ঞান দিতো। প্রাথমিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন সময় তাদের সমতল থেকে পাহাড়ে সামরিক প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। পার্বত্য অঞ্চলে তারা বিভিন্ন ধরনের অস্ত্র চালনা, অন্যান্য সশস্ত্র প্রশিক্ষণ, বোমা তৈরি বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিকূল পরিবেশে টিকে থাকা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদের মধ্যে চম্পাই পাহাড়ে প্রশিক্ষণের কমান্ডার ছিলো।
বিভিন্ন সময় কেএনএফ এর নাথান বম, বাংচুং, রামমোয়, ডিকলিয়ান, পাহল এবং কাকুলীসহ অনেকেই প্রশিক্ষণ ক্যাম্পে আসতো। প্রশিক্ষণের জন্য অস্ত্র ও অন্যান্য রশদ তারা অর্থের বিনিময়ে কেএনএফ এর সদস্যদের কাছ থেকে সংগ্রহ করতো এবং কেএনএফ এর সদস্যরা বিভিন্ন সময় সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ দিতো।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।