যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি ইরান এভাবে পাল্টা আঘাত করে চমকে দেবে
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের বিরুদ্ধে দুই বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক অভিযান শুরুর আগে থেকেই তেহরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। তবে যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পার হওয়ার পর দেখা যাচ্ছে, ইরানের পাল্টা আঘাতের তীব্রতা ও কৌশল খোদ পেন্টাগনের হিসাব-নিকাশকেও পাল্টে দিয়েছে। আধুনিক প্রযুক্তি, নিখুঁত গোয়েন্দা তথ্য এবং স্বল্পব্যয়ী ড্রোনের সমন্বয়ে ইরান এমন এক রণকৌশল গ্রহণ করেছে, যা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে বিশে^র অন্যতম শক্তিশালী সামরিক জোট।
সংঘাতের শুরুতেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। এর ফলে এই পথে বিশবাজারে তেল ও গ্যাস সরবরাহ প্রায় স্থবির হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশি^ক জ্বালানি বাজারে। হু হু করে বাড়ছে তেলের দাম। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছে যে, ইরানের প্রতিক্রিয়ার ধরন ও ব্যাপকতা তাদের পূর্বাভাসের চেয়েও অনেক বেশি বিস্তৃত।
জানা গেছে, ইরান শুধু মার্কিন ঘাঁটিগুলোর অবস্থানই জানে না, বরং তারা নিয়মিত বাণিজ্যিক স্যাটেলাইট ছবি ও স্থানীয় গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন বাহিনীর প্রতিদিনের চলাচলের ওপর নজর রাখছে। ভৌগোলিক নৈকট্যের সুবিধা নিয়ে তারা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে, যা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে এত কম সময় নিচ্ছে যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছে না।
পশ্চিমা কর্মকর্তাদের দাবি অনুযায়ী অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আঘাত হেনেছে ইরান। এর মধ্যে রয়েছে মার্কিন দূতাবাস, সামরিক ডাটা সেন্টার এবং বিভিন্ন তেল-গ্যাস শোধনাগার।
বিশ্লেষকরা বলছে, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মূলত দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি। কিন্তু ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনের মতো ধীরগতির ছোট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এগুলো প্রায়ই ব্যর্থ হচ্ছে। মোটরসাইকেলের ইঞ্জিনচালিত এই সস্তা ড্রোনগুলো সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে গিয়ে রাডারকে ফাঁকি দিচ্ছে।
মস্কোভিত্তিক সামরিক বিশ্লেষক লিয়ামিন জানায়, যুদ্ধের শুরুতেই ইরান মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস করে তাদের ‘অন্ধ’ করে দেওয়ার কৌশল নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঈন খান মন্ত্রী হওয়ায় নূরানীবাদে আনন্দের জোয়ার
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রাম্পের ইরানকে একঘরে করার পরিকল্পনা যেভাবে ভেস্তে দিতে পারে চীন-রাশিয়া
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতি: ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম এআই সামিট
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেতানিয়াহু ওরফে নাহি’র বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে তুরস্কের অনুরোধ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












