পাল্টা আক্রমণ শুরু হয়েছে -জেলেনস্কি
আল ইহসান ডেস্ক:
অবশেষে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ‘দীর্ঘ প্রতীক্ষিত’ পাল্টা আক্রমণ চলছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিস্তারিত না জানিয়ে সে জানিয়েছে, ‘পাল্টা হামলা ও প্রতিরক্ষা পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পশ্চিমাদের দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে অবৈধভাবে যুদ্ধ করে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় ভূখ- থেকে তাদের বিতাড়িত করতে অনেক দিন থেকেই ‘পাল্টা আক্রমণ’ শুরু হচ্ছে বলে, আওয়াজ দিয়ে আসছিল কিয়েভ। কিন্তু কখন শুরু হচ্ছে, তা স্পষ্ট করেনি দেশটি। এর মধ্যে ইউক্রেনের পূর্বে ও দক্ষিণ থেকে তীব্র লড়াইয়ের খবর আসছে। রাশিয়ার অভ্যন্তরেও হামলা হচ্ছে।
পুতিনের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই গত শনিবার জেলেনস্কি বলেছে, ‘পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছে তা গুরুত্বপূর্ণ। তার চেয়ে বড় কথা হলো, রাশিয়া এর প্রভাব অনুভব করছে। আমার মতে, তাদের আর বেশি দিন বাকি নেই।’
এদিকে ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত খেরসনের একাংশ, ডনেস্কের বাখমুতসহ অনেক জায়গায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ভারী হামলা চলছে। রুশ বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণে প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। বাখমুতের কাছের কয়েকটি ফ্রন্টলাইনে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছে ইউক্রেন।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।