পাঠক কলাম:
পারিবারিক দ্বীনি শিক্ষা জারী করা না হলে শুধু আইন প্রয়োগ করে অপরাধবৃত্তি রোধ করা অসম্ভব
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
বিভিন্ন সময়ে খবর বের হয়, অনেক স্থানে মহিলা আহাল বা স্বামীর হাতে খুন হয়েছে, আবার কোথাও পারিবারিক সহিংসতার জেরে নারী আত্মহত্যা করেছে। কিন্তু একটি বিষয়ের সংবাদ বা তথ্য আড়াল করা হয় যে, আহালের বা স্বামীর হাতে স্ত্রী খুনের তথ্য প্রকাশ করলেও আহলিয়া বা স্ত্রীর হাতেও যে স্বামীরা খুন হয় সেই তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে। তাদের গবেষণায় পুরুষের প্রতি বৈষম্যের বিষয়টি প্রকাশ পেয়েছে। শুধু নারী নির্যাতনের বিষয়টি ফলাও করে নারীবাদীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, নারীরা এখনো প্রতিনিয়ত পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে নানা ধরনের বৈষম্য, নিপীড়ন এবং শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছে। উল্লেখ্য দেশে কোটি কোটি কর্মক্ষম পুরুষ বেকার রয়েছে। এনজিওগুলি এটা কিন্তু প্রকাশ করেনা যে, এই বেকারত্বের কারণে এসব পুরুষ কত ধরনের সামাজিক, মানসিক, রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার হচ্ছে।
মূলত এরকম এনজিওগুলোর পক্ষপাতদুষ্ট গবেষণায় প্রভাবিত হয়ে সিলেবাস থেকে সম্মানিত দ্বীন ইসলাম উনার শিক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে যে পরিবারের প্রতি সহানুভূতিশীল আচরণ শিক্ষা দেয়া হয়েছে তা আজ কোন পাঠ্যপুস্তকে নেই। পক্ষপাতদুষ্ট এবং অনৈসলামিক অপসংস্কৃতির অবাধ ব্যবহার ও আমদানীর সুযোগ দেওয়ায় আজ পারিবারিক শিক্ষাও বিলুপ্তির পথে। ফলে সমাজে এখন আহাল বা স্বামী, আহলিয়া বা স্ত্রীকে খুন করছে, আহলিয়া স্ত্রী, আহাল বা স্বামীকে খুন করছে। আহাল-আহলিয়া বা স্বামী-স্ত্রী উভয়ই ব্যভিচার করছে। সন্তানের খোঁজ-খবর রাখছে না। সন্তান অনৈতিক পরিবেশ থেকে যা শিখছে সেটাই পরবর্তিতে পিতা-মাতার উপর প্রয়োগ করছে। ছেলে- মেয়ে পিতা-মাতাকে ফেলে চলে যাচ্ছে। ভরণ-পোষণও দিচ্ছেনা। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। নাঊযুবিল্লাহ!
কখনো দেখা যাচ্ছে, ঐশির মতো মেয়েরা মা-বাবাকেই খুন করে ফেলছে। আবার কয়েকদিন পূর্বে দেখা গেলো, রিয়াজের শশুর লাইভে এসে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পিতা তার নিজ সন্তানকে খুন করছে।
মূলতঃ এরকম হাজারো ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। এসব অপরাধ রোধে অনেকে আইন প্রয়োগের কথা বলছে। আইনও প্রয়োগ হচ্ছে। কিন্তু রুখা যাচ্ছে না অপরাধ। কিন্তু কেন এসব অপরাধ সংগঠিত হচ্ছে, কেন পিতা সন্তানকে খুন করছে, কেন আহাল আহলিয়াকে (স্বামী স্ত্রীকে), আহলিয়া আহালকে (স্ত্রী স্বামীকে) খুন করছে এর মূল কারণ এড়িয়ে যাওয়া হচ্ছে।
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে পরিবার পরিজনের যে দ্বীনি তা’লীম, আদব, ইহতিরাম শিক্ষা দেওয়া হয়েছে, সেটার অভাবেই এই ধরনেদর অপরাধ ঘটেই চলেছে। এই দ্বীনি তালীম আবার জারী করতে কোন ব্যবস্থা গ্রহণ করছেনা। তবে যতোদিন পর্যন্ত পুনরায় সম্মানিত দ্বীন ইসলাম উনার পারিবারিক দ্বীনি শিক্ষা জারী করা না হবে ততোদিন হাজারো আইন প্রয়োগ করে এই রকম অপরাধবৃত্তি রোধ করা কখনোই সম্ভব হবেনা।
-উম্মু মুযযাম্মিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (২য় পর্ব)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কথিত স্বজন-পরিজন হলেও কাফিরদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৫)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ই রবীউছ ছানী সর্বপ্রকার মুহাব্বত মুবারক, সন্তুষ্টি মুবারক পাওয়ার উছিলাহ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহমতের অমরাবতী, নূরের তজাল্লি ও কুদরতি নূরুত তাশরীফ মুবারক ঈদে নূরুত তাশরীফে শাহেন শাহ আলাইহিস সালাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












