পাবর্ত চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রোধে জাতীয় ঐক্য গড়তে হবে
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। যার ভৌগোলিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য বাংলাদেশের জাতিগত ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশবিরোধী শক্তি ও আমেরিকা ভারতের যৌথ ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের সর্বসাধারণের সচেতনতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা আশা করি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শহুরে মধ্যবিত্ত শ্রেণীর কার্যকর ভূমিকা কাম্য।
২৪ এর গণঅভ্যুত্থানের পর অন্তত এটা আমাদের বিশ্বাস হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির চিন্তাশীল গুরুত্বপূর্ণ অংশ। পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিষয়ে তাদের সচেতন হওয়া ও সক্রিয় হওয়া অত্যন্ত জরুরি। আমি আশা করি, তারা এটা নিয়ে বড়ো পরিসরে কথা বলবে। এতে দেশের অন্যান্য শ্রেণীর মানুষও এ বিষয়ে সচেতন হবে এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে।
শহুরে মধ্যবিত্ত শ্রেণী, যাদের একটি শক্তিশালী অর্থনৈতিক ও সামাজিক অবস্থান রয়েছে, তারা পার্বত্য চট্টগ্রাম রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে পারে। শহুরে মধ্যবিত্তদের সচেতনতা ও দায়িত্বশীলতা এই সংকটকে প্রতিহত করতে বড় অবদান রাখবে।
তারা যদি সামাজিক ফোরামে এই ইস্যুটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম রক্ষার বিষয়টি তুলে ধরে জনমত সৃষ্টি করেন, তবে আমরা একটা সফলতা পেতে পারি। কেননা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক স্তরে তাদের গভীর প্রভাব আছে ।
বর্তমানে আমেরিকা ও ভারতের যৌথ পরিকল্পনায় উপজাতিরা সন্ত্রাসী, আক্রমণ, হামলা, হত্যা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। এটি শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পুরো দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখা উচিত।
আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, জাতীয় ঐক্য ও জনসচেতনতা অপরিহার্য। আশা করি যে, শক্তিশালী নৈতিক অবস্থান এবং কার্যকর কৌশলের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রোধ করা সম্ভব।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ এবং এটি রক্ষার দায়িত্বও আমাদের সকলের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শহুরে মধ্যবিত্ত শ্রেণীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব বলে মনে করি । যদি আমরা এখনই সচেতন না হই এবং সম্মিলিতভাবে কাজ না করি, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।
-আছেমী নামদার।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।