পানি সংকট দূরীকরণ প্রকল্পের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
শীত ও গ্রীষ্ম মৌসুমে চরম পানি সংকটে ভোগেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। পানি সংকট দূর করতে পতিত সরকার ‘উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছিল। তবে সেই প্রকল্পের কয়েকটি ধাপে ভয়াবহ দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে।
অনুসন্ধানে দেখা যায়, তালিকা প্রস্তুত থেকে ট্যাংকি বিতরণ পর্যন্ত পাঁচটি ধাপে দুর্নীতি হয়েছে। ঠিকাদারের সাথে সমন্বয় করে খোদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা অনেকটা না দেখার ভান করে আছেন দৃশ্যমান সকল অনিয়ম-দুর্নীতি।
বরগুনা উপকূলের পানি সংকট নিরসনে ২০২২-২০২৩ ও ২৩-২৪ অর্থ বছরে পৃথকভাবে তিনটি প্যাকেজে ৭৫৬০ জনের নামের সুপারিশ করে তৎকালীন বরগুনা-১ আসনের সংসদ সদস্য শম্ভু, বরগুনা সদরের উপজেলা চেয়ারম্যান মনিরুল, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বামনার উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও প্রকল্পের আওতাধীন ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা।
তথ্য অধিকার আইনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, গত দুই অর্থ বছরে পৃথকভাবে তিনটি প্যাকেজে ৩৪ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৩৬০ টাকায় টেন্ডার পায় বরগুনার কামাল এন্টার প্রাইজ।
অনুসন্ধানে দেখা যায়, পাঁচটি ধাপে ভয়াবহ দুর্নীতি হয়েছে গোটা প্রকল্প জুড়ে। পাথরঘাটার চরদুয়ানী, কালমেঘা, পাথরঘাটা সদর ও কাঠালতলী ইউনিয়ন, বরগুনা সদরের নলটোনা ও এম বালিয়াতলী ও বামনার ডৌয়াতলা ইউনিয়নে বৃষ্টির পানি সংরক্ষণের তালিকায় নাম নিশ্চিত করতে তিন থেকে ছয় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে গ্রাহকের কাছ থেকে। যারা টাকা দিতে পারেনি, তাদের নাম আসেনি তালিকায়।
সরেজমিনে অনুন্ধান করে দেখা যায়, প্রতিটি ইউনিয়নে লোক দেখানো কিছু কিছু ট্যাংকি বিতরণ করেছে কর্তৃপক্ষ। তবে সেসব ট্যাংকি খুবই নিম্নমানের। এছাড়া পানি সংরক্ষণের জন্য ফিটিংসের সব মালামাল দেয়ার কথা থাকলেও কিছুই করেনি ঠিকাদার।
গোটা প্রকল্পে প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন কৌশলে ভয়াবহ দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে অনুসন্ধানে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)