রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পানি, দুধ, মধু, নাবীয শরবত ইত্যাদি পবিত্র পানীয় কাঠের পেয়ালায় পান করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক (৪)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, রাত ২:১২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫৯
পানি, দুধ, মধু, নাবীয শরবত ইত্যাদি পবিত্র পানীয়  কাঠের পেয়ালায় পান করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক (৪)
(পূর্ব প্রকাশিতের পর)
আর বুখারী শরীফের বিখ্যাত শরাহ গ্রন্থ “ফতহুল বারী” এবং “আল জামিউছ ছহীহ লিস সুনানি ওয়াল মাসানীদ” কিতাবে মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মাঝে বর্ণিত نُضَارٌ শব্দের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে-
اَلنُّضَارُ: اَلْخَالِصُ مِنَ الْعُوْدِ وَمِنْ كُلِّ شَيْءٍ.
অর্থ:- نُضَارٌ এর অর্থ হচ্ছে- খাঁটি কাঠ এবং প্রত্যেক খাঁটি বস্তু।
বুখারী শরীফে আরো উল্লেখ রয়েছে-
وَلَوْنُهٗ يَمِيْلُ إِلَى الصُّفْرَةِ وَقَالَ أَبُوْ حَنِيْفَةَ الدِّيْنَوَرِيُّ هُوَ أَجْوَدُ الْخَشَبِ لِلْاٰنِيَةِ. فتح الباري لابن حجر-(ج ১৬/ص ১২৩)
অর্থ:- তার রং হলুদের দিকে মায়েল/ তার রং হলুদের নিকটবর্তী। হযরত আবূ হানীফা আদ দীনাওয়ারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, نضار হচ্ছে পাত্র তৈরীর সর্বোৎকৃষ্ট কাঠ। (ফতহুল বারী লি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি-১৬/১২৩)
আর এই نُضَار বা সর্বোৎকৃষ্ট কাঠটিই হচ্ছে-বাবলা কাঠ। অর্থাৎ বাবলা কাঠই হচ্ছে পেয়ালা বা অন্যান্য কাঠের পাত্র তৈরীর সর্বোৎকৃষ্ট কাঠ।
এ বিষয়ে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রহমতুল্লিল আলমীন, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেছেন- কাঠের পেয়ালা এবং অন্যান্য পাত্র তৈরীর মূল কাঠ হচ্ছে বাবলা কাঠ।
অর্থাৎ বাবলা কাঠই হচ্ছে পেয়ালা/পাত্র তৈরী করার সর্বোৎকৃষ্ট কাঠ, এবং বাবলা কাঠের পেয়ালাই খাছ সুন্নত মুবারক।
বলা হয়, বাবলা গাছ হচ্ছে, পেয়ালা/ পাত্র এবং রান্না ঘরের অন্যান্য পাত্র তৈরীর সর্বোৎকৃষ্ট কাঠ। এই কাঠের ঘনত্ব হচ্ছে প্রায় ১১৭০ কেজি/মিটার। আর এই বাবলা কাঠ খুবই টেকশই হয়ে থাকে।
আল জামিউছ ছহীহু লিস সুনানি ওয়াল মাসানীদ কিতাবে পূর্বাল্লেখিত মহাপবিত্র হাদীছ শরীফটি এভাবে উল্লেখ আছে যে-
عَنْ حَضْرَتْ عَاصِمٍ الْأَحْوَلِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ رَأَيْتُ عِنْدَ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَدَحَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ قَدِ انْصَدَعَ فَسَلْسَلَهٗ بِفِضَّةٍ قَالَ وَهُوَ قَدَحٌ جَيِّدٌ عَرِيْضٌ مِنْ نُضَارٍ قَالَ حَضْرَتْ أَنَسٌ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ " لَقَدْ سَقَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيْ هٰذَا الْقَدَحِ الشَّرَابَ كُلَّهُ الْعَسَلَ وَالنَّبِيْذَ وَالْمَاءَ وَاللَّبَنَ " وَقَالَ حَضْرَتِ ابْنُ سِيْرِيْنَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اِنَّهٗ كَانَ فِيْهِ حَلْقَةٌ مِنْ حَدِيْدٍ فَأَرَادَ حَضْرَتْ اَنَسٌ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ أَنْ يَجْعَلَ مَكَانَهَا حَلْقَةً مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ فَقَالَ لَهٗ حَضْرَتْ أَبُوْ طَلْحَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ لَا تُغَيِّرَنَّ شَيْئًا صَنَعَهٗ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَرَكَهٗ.
অর্থ:- হযরত আসিম আহওয়াল রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পেয়ালা মুবারক আমি হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট দেখেছি। পেয়ালাটি (কিছুটা) ফেটে গিয়েছিল, ফলে তিনি তা রুপা দ্বারা জোড়া লাগান। রাবী হযরত আসিম আহওয়াল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, পেয়ালাটি ছিল নুদ্বার কাঠ দ্বারা তৈরী উত্তম, প্রসস্ত, চওড়া, সুপরিসর একটি পেয়ালা। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি অবশ্যই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এই পাত্রের মধ্যে প্রত্যেক পানীয় অর্থাৎ মধু, নাবীয, পানি ও দুধ পান করিয়েছি। হযরত ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র কাঠের পেয়ালা মুবারক উনার মধ্যে অর্থাৎ কাঠের পেয়ালা মুবারক উনার চতুর্পাশে লোহার একটি বৃত্ত/ আংটা ছিল। হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উক্ত লোহার বৃত্ত/ আংটার স্থানে স্বর্ণ কিংবা রুপার বৃত্ত/আংটা বসাতে চেয়েছিলেন। তখন হযরত আবূ ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র পেয়ালা খানি যেরূপ তৈরী করেছেন তাতে কোন কিছু পরিবর্তন করবেন না। ফলে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পরিবর্তনের/সংস্কারের সেই ইচ্ছা পরিত্যাগ করেন। (আল জামিউছ ছহীহু লিস সুনানি ওয়াল মাসানীদ-২৩/৭৬)
উপরোক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা সুস্পষ্ট ভাবেই প্রমাণিত হয় যে, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে পেয়ালা মুবারক-এ পানি, দুধ, নাবীয শরবত ইত্যাদি পানীয় মুবারক পান করাতেন সেই মহাসম্মানিত ও মহাপবিত্র পেয়ালা মুবারকটি ছিল কাঠের পেয়ালা মুবারক, এবং উক্ত কাঠের পেয়ালা মুবারক উনার চতুর্পাশে বৃত্তের ন্যায় একটি লোহার পাত বা আংটা বসানো ছিল।
অর্থাৎ পানি, দুধ, নাবীয শরবত ইত্যাদি পানীয় লোহার পাতযুক্ত কাঠের পেয়ালায় পান করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক। (অসমাপ্ত)
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ২ ঘণ্টা আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬