রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পানি, দুধ, মধু, নাবীয শরবত ইত্যাদি পবিত্র পানীয় কাঠের পেয়ালায় পান করা মহাসম্মানিত ও মহাপবিত্র খাছ সুন্নত মুবারক (২)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, রাত ২:২২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫৯
পানি, দুধ, মধু, নাবীয শরবত ইত্যাদি পবিত্র পানীয়  কাঠের পেয়ালায় পান করা মহাসম্মানিত ও মহাপবিত্র খাছ সুন্নত মুবারক (২)
(পূর্ব প্রকাশিতের পর)
প্রতিদিনই আমাদেরকে বারবার পানি পান করতে হয়। এখন আমরা কিসের মাধ্যমে পানি পান করবো, এই ক্ষেত্রে কি আমরা আমাদের প্রাণের চেয়েও প্রিয় সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আদর্শ মুবারক উনাকে অনুসরণ-অনুকরণ করবো না? মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অনুসরণ-অনুকরণ করবো না? অবশ্যই অবশ্যই আমাদেরকে এ ক্ষেত্রেও উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনারই অনুসরণ-অনুকরণ করতে হবে।
কায়িনাতের বুকে একমাত্র আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুতহ্হার, মুতহ্হির, রহমাতুল্লিল আলামীন, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনিই আমাদেরকে অর্থাৎ কায়িনাতবাসীকে জানিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে, পানি, দুধ, শরবত ইত্যাদি পবিত্র পানীয় কাঠের পেয়ালায় পান করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক। সুবহানাল্লাহ! এবং সেই কাঠের পেয়ালা মুবারকটি কোন কাঠের ছিল তাও তিনি আমাদেরকে শিক্ষা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ! তিনি আমাদেরকে শিক্ষা মুবারক দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যবহৃত কাঠের পেয়ালা মুবারকটি ছিল বাবলা কাঠের। সুবহানা সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম!
এই সুন্নতী কাঠের পেয়ালা মুবারক সম্পর্কে অসংখ্য-অগণিত দলীল মহাসম্মানিত্র ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে। এর মধ্য থেকে কতিপয় দলীল আমরা ধারাবাহিকভাবে উল্লেখ করবো। ইনশাআল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ لِحَضْرَتْ أُمِّ سُلَيْمٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهَا قَدَحٌ مِنْ عَيْدَانٍ فَقَالَتْ "سَقَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيْ هٰذَا الْقَدَحِ الشَّرَابَ كُلَّهٗ الْمَاءَ وَالْعَسَلَ وَاللَّبَنَ وَالنَّبِيذَ"
অর্থ:- হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত উম্মে ‍সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার নিকট একটি কাঠের পেয়ালা ছিল। তিনি বলতেন, আমি এই পেয়ালায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রত্যেক পানীয় পান করাতাম, যা ছিল পানি, দুধ, মধু ও নাবীয। (আল জামিউছ ছহীহু লিস সুনানি ওয়াল মাসানীদ-১২/৪৭৪)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার প্রসিদ্ধ কিতাব সুনানে নাসাঈ শরীফ উনার মধ্যে উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফটি এভাবে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ لِحَضْرَتْ أُمِّ سُلَيْمٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا قَدَحٌ مِنْ عَيْدَانٍ فَقَالَتْ سَقَيْتُ فِيْهِ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ الشَّرَابِ الْمَاءَ وَالْعَسَلَ وَاللَّبَنَ وَالنَّبِيْذَ
অর্থ:- হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত উম্মে ‍সুলায়ম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার নিকট একটি কাঠের পেয়ালা ছিল। তিনি বলতেন, আমি এই পেয়ালায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রত্যেক পানীয় পান করাতাম, যা ছিল পানি, দুধ, মধু ও নাবীয। (সুনানে নাসাঈ শরীফ-১৭/২৪৩, মহাসম্মানিত হাদীছ শরীফ নং-৫৬৫৭)
উপরোক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, সকল ধরনের হালাল পানীয় কাঠের পেয়ালায় পান করা খাছ সুন্নত মুবারক।
উপরোক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফদ্বয়ে বর্ণিত, عيدان এর ব্যাখ্যায় সুনানে নাসাঈ শরীফের ব্যাখ্যাকারক এভাবে ব্যাখ্যা করেছেন-
(عَيْدَانٌ) جَمْع عَيْدَانَةٍ وَهِيَ النَّخْلَةُ الطَّوِيلَةُ الْمُتَجَرِّدَةُ مِنَ السَّعَفِ مِنْ أَعْلَاهُ اِلٰى اَسْفَلِهٖ
অর্থ:- “عَيْدَانٌ শব্দটি عَيْدَانَةٌ শব্দের বহুবচন। আর তা হচ্ছে এমন লম্বা খেজুর গাছ যা উপর থেকে নিচ পর্যন্ত পাতা বা শাখা-প্রশাখা মুক্ত।”
তবে এর পরের ইবারতেই তিনি বলতেছেন-
(قَدَحٌ مِنْ عَيْدَانٍ) وَهُو قَدَحٌ مِنْ خَشَبٍ يُنْقَرُ لِيَحْفَظَ مَا يُجْعَلُ فِيْهِ. شرح سنن النسائي (১/ ২৮)
অর্থ:- قَدَحٌ مِنْ عَيْدَانٍ হচ্ছে মূলত قَدَحٌ مِنْ خَشَبٍ অর্থাৎ তা হচ্ছে কাঠের পেয়ালা। যা খোরলকৃত/ গর্তকৃত, এতে যা কিছু রাখা হয় তা সংরক্ষণ করার জন্য। (শরহে সুনানে নাসাঈ শরীফ-১/২৮)
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রহমাতুল্লিল আলমীন, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেছেন- কাঠের পেয়ালা এবং অন্যান্য পাত্র তৈরীর মূল কাঠ হচ্ছে বাবলা কাঠ।
অর্থাৎ বাবলা কাঠের পেয়ালাই খাছ সুন্নত মুবারক। (অসমাপ্ত)
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ৪ ঘণ্টা আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬