পানির নিচে মার্কেট, কয়েক কোটি টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বৃষ্টির পানি জমে থেকে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে সড়কে জমে আছে বৃষ্টির পানি। আর এমন অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাস্তার পার্শ্ববর্তী মার্কেটের ব্যবসায়ীরা।
এরমধ্যে রাজধানীর অন্যতম বড় মার্কেট নিউমার্কেটে গিয়ে দেখা গেছে, সড়কের পানি প্রবেশ করেছে মার্কেটের ভেতর। ফলে দোকানে রাখা কাপড়, বই, সহ অন্যান্য সবকিছুই ভিজে গেছে। এমন অবস্থায় সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের।
শুধু নিউমার্কেটই নয় বরং পার্শ্ববর্তী ধানমন্ডি নায়েম রোড, ঢাকা কলেজের আবাসিক এলাকা, আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এখনও হাঁটু পানি। রাস্তায় ও গলিতে পানি জমে থাকার কারণে এসব এলাকার অধিকাংশ দোকানপাটই বন্ধ। রাস্তায় চলাচল করতে ব্যবহার করতে হচ্ছে রিকশা। একেবারেই প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকেও বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, সামান্য পথ যেতে রিকশা বা ভ্যানে উঠে যেতে হচ্ছে। আর পনির কারণে বেশি সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। নিচতলায় থাকা অধিকাংশ দোকানেই পানি প্রবেশ করেছে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, সবগুলো দোকানের ভেতরেই এখন এক ফিট পরিমাণ পানি। বইপত্র, কাপড়, তৈজসপত্র, জুয়েলারি সবকিছুই পানিতে ভিজে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, যা টাকার অংক দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। দোকানের ডেকোরেশনের যে সব বোর্ড ব্যবহার করা হয় সেগুলো যদি পানিতে অল্প ভিজে তাহলে পুরোটাই পরিবর্তন করতে হয়। আজ দীর্ঘসময় ধরে সেসব বোর্ডসহ আনুষঙ্গিক জিনিসপত্র পানিতে ভিজছে। ভেতরে কী অবস্থা হয়েছে, তা পানি নামলে বলা যাবে।
তিনি আরও বলেন, আমাদের যে ক্ষতি হয়েছে সেটি টাকার অঙ্ক দিয়ে প্রকাশ করার মতো নয়। এই অবস্থা কাটিয়ে উঠতেও কয়েকদিন সময় লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)