পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, ঝুঁকিতে জনস্বাস্থ্য
দেশের পানি ও মাটিকে দূষিত করছে শিল্পবর্জ্য থেকে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক পার এবং পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ (পিএফএএস)। এর প্রভাবে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
গত শনিবার (৩ মে) রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশে পিফাস দূষণ ও জনস্বাস্থ্য” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা এ কথা উঠে আসে। অনুষ্ঠানটির আয়োজন করে ওয়াটারকিপার্স বাংলাদেশ।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, “পিফাস দূষণে আমরা জর্জরিত, অথচ এটি এখনও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। নদী ও পানি রক্ষায় পরিকল্পিত ও আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক উদ্যোগ প্রয়োজন।”
বক্তারা বলেন, দেশে ৬৭ শতাংশ পানি দূষণের জন্য দায়ী গার্মেন্টস শিল্প, দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া খাত। এসব শিল্পবর্জ্য থেকে নিঃসৃত পার এবং পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ (পিএফএএস) নদীর পানিতে মিশে পানিকে বিষাক্ত করছে। ফলে পরিবেশের এই বিপর্যয়ে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।