পাঠ্যবইয়ে ভুল সংশোধন তদন্তে কমিটি গঠন
, ০৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ তাসি, ১৩৯০ শামসী সন, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৭ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নতুন শিক্ষাক্রমে পাঠ্যবইয়ে ভুল চিহ্নিত করে সংশোধন করতে বিশেষজ্ঞ ও কারো গাফিলতি আছে কিনা-তা দেখতে প্রশাসনিক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৯ জানুয়ারি এ দুই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামানকে বিশেষজ্ঞ কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে প্রশাসনিক কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।
২০২৩ সালের নতুন পাঠ্যবইয়ে ভুল ও অসঙ্গতি নিয়ে গত ২৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নতুন শিক্ষাক্রম বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে দুই কমিটি গঠনের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পাঠ্যবইয়ে ভুল চিহ্নিত করে সংশোধন করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে কিনা তার তদন্ত করতে আরেকটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। কমিটি দুটির বিস্তারিত এখনও জানানো হয়নি। এ বিষয়ে আজকের মধ্যে আদেশ জারি করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ২৪ জানুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উসকানি সংশোধনসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। একটি কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা স¤পৃক্ত থাকবেন বলে জানান তিনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি সংশোধন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












