পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে- এমন আরও ৪২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে বিদেশে পাচার করা তাদের অর্থ ও সম্পদ উদ্ধারে তৎপরতা শুরু করেছে দেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ ১২টি দেশে পাচার করা সম্পদের সন্ধান ও শনাক্তে আটটি আন্তর্জাতিক আইনি ও পেশাদার পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য বিশ্লেষণ করে দ্বিতীয় দফায় এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। বিদেশে থাকা অর্থ ও সম্পদের অবস্থান, মালিকানা, ধরন ও আর্থিক মূল্য নির্ধারণ করে তা আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে অগ্রগতি পর্যালোচনায় গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ ব্যাংকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বিকাল ৩টায় অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেন। বৈঠকে বিদেশে পাচার করা সম্পদ শনাক্ত, জব্দ এবং দেশে ফেরত আনার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
‘নো উইন, নো পে’ ভিত্তিতে অনুসন্ধান:
সম্পদ উদ্ধারের এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো-আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ‘নো উইন, নো পে’ ভিত্তিতে চুক্তি করা হয়েছে। অর্থাৎ, বিদেশে থাকা সম্পদের সন্ধান ও যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগাম কোনো অর্থ দিতে হবে না।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচে বিভিন্ন দেশে অনুসন্ধান চালাবে। কোনও সম্পদ শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হলে উদ্ধার হওয়া সম্পদের একটি অংশ তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। ফলে ব্যাংকগুলোর ওপর তাৎক্ষণিক আর্থিক চাপও তুলনামূলকভাবে কম থাকবে।
দায়িত্ব পাওয়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গ্র্যান্ট থর্নটন, আরআই কনসোর্টিয়াম, বেকার ম্যাকেঞ্জি অ্যান্ড পিডব্লিউসি, ডিএলএ পাইপার অ্যান্ড ক্রোল, ইওয়াই অ্যান্ড ডেন্টনস, রহমান রাভেলি অ্যান্ড ইন্টারপাথ, বিসিজি অ্যান্ড এইচএইচআর এবং অ্যানিমাস অ্যাসোসিয়েটস।
১২ দেশে নজর:
প্রাথমিকভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সম্পদ অনুসন্ধানের প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে ঋণখেলাপি হয়ে পড়া বড় প্রতিষ্ঠানের একটি অংশের অর্থ ও সম্পদ দেশের বাইরে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব সম্পদ শনাক্ত করতে আন্তর্জাতিক আর্থিক তথ্য, কোম্পানি নিবন্ধন, সম্পত্তির মালিকানা, ব্যাংক হিসাব এবং অন্যান্য নথিপত্র বিশ্লেষণ করা হবে।
বাংলাদেশের বাইরে থাকা সম্পদ শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী তা প্রথমে স্থগিত বা জব্দ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর আদালতের নির্দেশনা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওই সম্পদ বিক্রি বা নিষ্পত্তির মাধ্যমে অর্থ বাংলাদেশে ফেরত আনার চেষ্টা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












