পাচার অর্থের সন্ধানে ৩ হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক খাত থেকে ১ হাজার ৭০০ কোটি ডলার পাচারের ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহৎ তিনটি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই ফার্মগুলো হলো- ইওয়াই, ডেলয়েট ও কেপিএমজি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। অন্তর্র্বতী সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান আহসান এইচ মনসুর। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের ব্যাংক থেকে যে দুই লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ- সেই টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
গভর্নর বলেন, এই লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ।
সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর আরও বলেন, দেশের ১০টি বৃহৎ কোম্পানি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।