পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
মাছের রোগ শনাক্তকরণ, প্রতিরোধ এবং টেকসই স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। প্রতিষ্ঠানটির গবেষকরা দীর্ঘদিন ধরে কৈ, পাঙাশ, পাবদা, গুলশা ও শিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছের রোগ নির্ণয় ও প্রতিরোধে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচনায় এসেছে পাঙাশ মাছের রোগ প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবনের উদ্যোগ, যা সফল হলে দেশের মৎস্যখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
গবেষকদের মতে, পাঙাশ মাছের ক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ বর্তমানে উৎপাদনের অন্যতম বড় বাধা। অনেক ক্ষেত্রে খামারে হঠাৎ করে ব্যাপক হারে মাছ মারা যায়, যাকে স্থানীয় ভাষায় “মড়ক”বলা হয়। এতে একটি খামারের পুরো উৎপাদনই ঝুঁকির মুখে পড়ে।
এই বাস্তবতাকে সামনে রেখে বিএফআরআই আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে রোগ নির্ণয় ও প্রতিরোধের প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। গবেষকরা রোগাক্রান্ত মাছ সংগ্রহ করে তাদের কিডনি, লিভার, ব্রেইন ও প্লীহা থেকে নমুনা নিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়াল কালচার মিডিয়ায় পরীক্ষা করেন। এরপর পৃথকীকৃত ব্যাকটেরিয়ার মলিকুলার বিশ্লেষণের মাধ্যমে রোগজীবাণুর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা হয়।
এর পাশাপাশি “চ্যালেঞ্জ টেস্ট”নামের একটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে কোন ব্যাকটেরিয়া প্রকৃতপক্ষে রোগ সৃষ্টির জন্য দায়ী। এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে রোগ প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে নেওয়া হয়।
বিএফআরআই বর্তমানে “মিঠাপানির মাছের রোগ প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন”শীর্ষক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় পাঙাশ মাছের জন্য একটি নিষ্ক্রিয় (ইনঅ্যাক্টিভেটেড) ভ্যাকসিন তৈরির কাজ চলছে।
গবেষণায় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া পৃথক করার পর সেগুলো ল্যাবরেটরিতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়। পরবর্তীতে ব্যাকটেরিয়াল কোষ পুনঃসাসপেন্ড ও সেন্ট্রিফিউজ করার মাধ্যমে নিষ্ক্রিয় কোষ প্রস্তুত করা হয়। এই কোষগুলো অ্যাডজুভ্যান্ট ও ন্যানোপার্টিকেলের সঙ্গে মিশিয়ে একটি বিশেষ ধরনের ভ্যাকসিন তৈরি করা হয়।
প্রথম ধাপে এই ভ্যাকসিন গবেষণাগারে এবং মাঠ পর্যায়ের হ্যাচারিতে ব্রুড পাঙাশ মাছের শরীরে ইনট্রাপেরিটোনিয়াল (আইপি) পদ্ধতিতে প্রয়োগ করা হয়। এর ফলে ইমিউনাইজড ব্রুড মাছ থেকে উৎপাদিত পোনাগুলো রোগ প্রতিরোধে তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মায়।
গবেষকরা জানান, এটি মাছের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ভ্যাকসিনের কার্যকারিতা যাচাই করতে গবেষকরা মাঠ পর্যায়ে বিস্তৃত পরীক্ষা চালান। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার পাঁচটি খামারে ভ্যাকসিনপ্রাপ্ত পোনা চাষ করা হয়। পরে এসব মাছের খাদ্যের সঙ্গে ওরাল ভ্যাকসিন প্রয়োগ করা হয়। নির্দিষ্ট সময় পর মাছের মিউকাস ও রক্তে এন্টিবডির মাত্রা পরীক্ষা করা হলে দেখা যায়, রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দেহে প্রয়োজনীয় মাত্রার চেয়ে বেশি এন্টিবডি তৈরি হয়েছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, ভ্যাকসিনপ্রাপ্ত পাঙাশ পোনার বেঁচে থাকার হার প্রায় ৮০ শতাংশ। অন্যদিকে ভ্যাকসিন না দেওয়া পোনার বেঁচে থাকার হার ছিল মাত্র ৫৫ থেকে ৬০ শতাংশ। এ ছাড়া মাঠ পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্ত মাছের মধ্যে উল্লেখযোগ্য কোনো ব্যাকটেরিয়াজনিত রোগের সংক্রমণ দেখা যায়নি।
গবেষকদের মতে, এসব ফলাফল ইঙ্গিত দেয় যে উন্নত ভ্যাকসিন ব্যবস্থাপনা পাঙাশ মাছের রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে মাছচাষকে আরও নিরাপদ ও লাভজনক করে তুলতে পারে।
বিএফআরআই-এর সূত্র মতে, দেশের মৎস্যখাতে গুরুত্বপূর্ণ গবেষণা হলেও এ খাতে বরাদ্দ খুবই সীমিত। অথচ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে দেশের মৎস্যখাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছের রোগ নির্ণয় ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। কিন্তু গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই। ফলে সীমাবদ্ধতার মধ্যেও আমাদের গবেষণা চালিয়ে যেতে হচ্ছে। বাজেট সংকটের কারণে অনেক সময় প্রয়োজনীয় গবেষণা সরঞ্জাম, আধুনিক ল্যাব সুবিধা ও দক্ষ জনবল নিয়োগ সম্ভব হয় না।
পাশাপাশি প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন আঞ্চলিক গবেষণা কেন্দ্রে জনবল সংকটের কারণে গবেষণা কার্যক্রম অনেক সময় ব্যাহত হয়। সরকারের রাজস্ব বরাদ্দের বড় অংশই জনবল ব্যয়ে চলে যায়, ফলে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ অবশিষ্ট থাকে না। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও বিএফআরআই গবেষকরা বিলুপ্তপ্রায় অনেক ছোট মাছের জাত পুনরুদ্ধারে সফল হয়েছেন।
সব মিলিয়ে, সীমাবদ্ধতার মধ্যেও বিএফআরআই-এর চলমান গবেষণা কার্যক্রম দেখাচ্ছে যে সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে বাংলাদেশ মৎস্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












