পাকিস্তান স্বাধীন দেশ, আইএমএফ বললেই সব মেনে নেয়া হবে না: পাক অর্থমন্ত্রী
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পাকিস্তানে ঘোষণা করা হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট। তবে এ বাজেট নিয়ে দেশটির ভেতরে ও বাইরে চলছে নানা সমালোচনা। এমনকি সরকারের অংশ পিপিপি দল থেকেও এই বাজেটকে ‘পপুলিস্ট’ বাজেট বলে বর্ণনা করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফও বাজেট ঘোষণার পর উদ্বেগ জানিয়েছে। তারা বাজেটে কর বৃদ্ধির পরামর্শ দিয়েছিল। সেখানে উল্টো করের মাধ্যমে অর্থ আদায়ের টার্গেট কমিয়ে দেয়া হয়েছে।
খবরে জানানো হয়, এত সমালোচনার মধ্যেও ঘোষিত বাজেটের পক্ষে অবস্থান নিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। তিনি উল্টো আইএমএফের সমালোচনা করেছেন। জুমুয়াবার তিনি বলেন, পাকিস্তান একটি স্বাধীন ও স্বার্বভৌম দেশ। আইএমএফ যা বলবে তাই মেনে নেবে না পাকিস্তান।
তিনি আরও বলেন, স্বাধীন দেশ হিসেবে পাকিস্তান কর ছাড় দিতেই পারে। কিন্তু আইএমএফ কোনো খাতেই কর ছাড় দিতে দেবে না।
ইশাক দার পার্লামেন্টকে আশ্বস্ত করে জানান যে, সরকার জানে তার কি পরিমাণ কর প্রয়োজন এবং কীভাবে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হবে। আইএমএফকেও তিনি বুঝাতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন পাক অর্থমন্ত্রী। তিনি দাবি করেন, পাকিস্তানের বিরুদ্ধে রাজনীতি চলছে। বিদেশী শত্রুরা পাকিস্তানকে আরেকটি শ্রীলঙ্কায় পরিণত করতে চায়। পাকিস্তানের চরম পরিণতির পর আইএমএফ ইসলামাবাদের সাথে আলোচনা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)