পাকিস্তান-বাংলাদেশ থেকে একযোগে আক্রমণ হতে পারে ভারতে
পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায়-একযোগে কথিত সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান আশঙ্কা নিয়ে ভারতকে সতর্ক করেছে দেশটির বিমান বাহিনীর (আইএএফ) প্রাক্তন প্রধান অরূপ। সম্প্রতি ইউএনআই এর সাথে একটি একান্ত আলাপচারিতায় সে ভারতের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক ‘বিস্তৃত সতর্কতা ও কৌশলগত মূল্যায়ন’ তুলে ধরে।
এসময় ভারতের প্রাক্তন বিমান বাহিনী প্রধান দুই-ফ্রন্টের ‘সন্ত্রাসী হুমকির’ ক্রমবর্ধমান সম্ভাবনার বিরুদ্ধে সতর্ক করে দেশীয় যুদ্ধবিমান তৈরির প্রতি অবিচল প্রতিশ্রুতির আহ্বান জানায় এবং বাংলাদেশে সাম্প্রতিক মতাদর্শগত পরিবর্তন নিয়ে একটি পরিমিত মতামত দেয়।
অরূপ বলে, “পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায়-একযোগে সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান সম্ভাবনার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে।” সে সতর্ক করে বলে, “দুই দিক থেকে আক্রমণের আশঙ্কা বাড়ছে এবং এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।”
ভারতকে “অস্থিরতার মরুভূমিতে একটি মরুদ্যান” হিসাবে বর্ণনা করে অরূপ দাবি করে, দেশটির অর্থনীতি এবং স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা এই অঞ্চলের বেশিরভাগ অংশে বিরাজমান অস্থিরতার সম্পূর্ণ বিপরীত। সে বলে, “পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীগুলি একটি অব্যাহত হুমকি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশেও মতাদর্শগত বিচ্যুতির উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে।”
অরূপ আরও দাবি করে, পাকিস্তান গোয়েন্দা এবং সামরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে ‘সমস্যা-সংকুল পানিতে মাছ ধরছে’। তবে সে যুক্তি দেয়, বাংলাদেশের সমাজে ১৯৭১ সালের গণহত্যার স্মৃতি এখনও জনমতকে প্রভাবিত করে, যা একটি গভীর পাকিস্তান-বাংলাদেশ যোগসূত্রের সম্ভাবনাকে সীমিত করেছে।
অরূপ জোর দিয়ে বলে, “ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী আন্তঃসীমান্ত সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক টিকে থাকবে, তবে এর সাথে উচ্চ সতর্কতা যুক্ত করতে হবে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, পাকিস্তানের আইএসআই দ্বারা প্ররোচিত হতে পারে এমন নির্দিষ্ট গোষ্ঠীগুলিকে লক্ষ্য করার ক্ষেত্রে আমাদের সক্রিয় হতে হবে।”
ক্রমবর্ধমান হুমকির মুখে, অরূপ বিমান শক্তিতে ভারতের আত্মনির্ভরশীলতার প্রয়োজনীয়তাকে দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে। দুবাই এয়ারশোতে একটি স্টান্ট মহড়ার সময় সম্প্রতি তেজেস এলসিএ দুর্ঘটনার পরে দেশীয় যুদ্ধবিমান কর্মসূচির যে কোনও পুনর্বিবেচনার বিরুদ্ধে সে সতর্ক করে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।