দারফুরে যুদ্ধাপরাধ করছে আরএসএফ -অ্যামনেস্টি
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) যোদ্ধারা দারফুর শহর এল-ফাশারে যুদ্ধাপরাধ করছে বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক নতুন প্রতিবেদনে অভিযোগ করেছে।
গতকাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতিক্রিয়ায়’ তিন মাসের মানবিক যুদ্ধবিরতিতে প্রবেশ করবে বলে আরএসএফ ঘোষণা করার কয়েক ঘন্টা পরেই বলে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। ২০২৩ সালের এপ্রিলে সুদানের সামরিক বাহিনী এবং আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য যুদ্ধে পরিণত হয়।
তার সর্বশেষ প্রতিবেদনে, অ্যামনেস্টি জানিয়েছে যে তারা ২৮ জন বেঁচে যাওয়া ব্যক্তির কাছ থেকে সাক্ষ্য সংগ্রহ করেছে যেখানে নিরস্ত্র পুরুষদের সংক্ষিপ্ত মৃত্যুদ- থেকে শুরু করে মেয়েশিশু ও নারীদের সম্ভ্রমহরণ পর্যন্ত বিভিন্ন নৃশংসতার বর্ণনা দেওয়া হয়েছে।
‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই ক্রমাগত, ব্যাপক সহিংসতা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য অপরাধও হতে পারে,’ অ্যামনেস্টির প্রধান ক্যালামার্ড বলেছে, ‘দায়ী সকলকে তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে।’
অক্টোবরের শেষের দিকে, আরএসএফ দারফুরের বিশাল পশ্চিমাঞ্চলের শেষ প্রধান শহর এল-ফাশার দখল করে নেয় যা তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিলো। গত সপ্তাহে, জাতিসংঘের সাহায্য প্রধান টম বলেছিলো, এল-ফাশার একটি ‘অপরাধের মঞ্চে’ রূপান্তরিত হয়েছে এবং বলেছে, যারা এই অপরাধগুলি করে তাদের ‘বিচারের মুখোমুখি’ হতে হবে।
গতকাল মঙ্গলবার অ্যামনেস্টির প্রতিবেদনে এল-ফাশারের একজন জীবিত ব্যক্তিকে উদ্ধৃত করা হয়েছে যিনি বলেছেন- শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তিনি এবং তার ১৪ বছর বয়সী মেয়েকে আরএসএফ যোদ্ধারা সম্ভ্রমহরণ করেছিলো। শরণার্থী শহর তাউইলায় পৌঁছানোর সময় তার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে একটি ক্লিনিকে মারা যায়।
অক্টোবরের শেষের দিকে এল-ফাশার থেকে পালিয়ে আসা আরেকজন জীবিত ব্যক্তি বলেছেন, তিনি পালানোর চেষ্টা করার সময় আরএসএফ বাহিনী দ্বারা লোকদের গুলি করে হত্যা করতে দেখেছেন। ‘আরএসএফ মানুষকে এমনভাবে হত্যা করছিলো যেন তারা মাছি। এটি ছিলো একটি গণহত্যা। আমি যাদের খুন হতে দেখেছি তাদের কেউই সশস্ত্র সৈন্য ছিলো না।’ সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












