পাকিস্তানে বর্তমান সরকার আর দুই মাস টিকবে -ইমরান খান
, ০৫ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পাকিস্তানের বর্তমান সরকার কতদিন থাকবে, এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এই সরকারের হাতে আর মাত্র দুই মাস রয়েছে। এর বেশিদিন টিকবে না।
সম্প্রতি কারাগারে থেকেই সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলার সময় এই মন্তব্য করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টুডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইমরান খান বলেন, ‘আমি কারাগারে থেকে ভবিষ্যদ্বাণী করছি, এই সরকারের হাতে মাত্র দুই মাস আছে। বর্তমান সরকার প্যাচপেচে কাদার মধ্যে পড়েছে।’
আবারও ক্ষমতায় আসার আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন, ‘আমার হাতে তো অনেক সময় আছে। কিন্তু তাদের হাতে সময় নেই। তারা তো বোকা, কিছুই বুঝতে পারছে না।’ তিনি ক্ষমা চেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, এই কথা মিথ্যা।
পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর নানা অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে প্রায় এক বছর ধরে কারাবন্দী রয়েছেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, শুধু আর্মড ফোর্সের সমালোচনা ছাড়া তিনি কিংবা তার দল কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেনি।
গত বছরের ৯ মে দাঙ্গা প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘ওই দাঙ্গার সঙ্গে যদি কোনো পিটিআই কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে সরকার নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’
বর্তমান সরকার পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরিয়ে তার দলকে ধ্বংস করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইমরান খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)