পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনে ‘নাখোশ’ ভারত!
তুরস্ক পাকিস্তানকে ‘সীমান্তবর্তী সন্ত্রাসবাদের’ সমস্যা সমাধানে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। সাম্প্রতিক সংঘাতের সময় ইসলামাবাদের প্রতি আঙ্কারার সমর্থনের জন্য গত বৃহস্পতিবার (২২ মে) এক বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেছে নয়াদিল্লি।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নয়াদিল্লি তুরস্ককে পাকিস্তানের প্রতি ‘রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ’ ব্যবহার থেকে বিরত রাখতে এবং ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি কয়েক দশক ধরে যে ‘সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে’ আশ্রয় দিয়েছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে বলেছে।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
এর মধ্যেই ভারত জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত। সূত্র: এনডিটিভি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।