পাকিস্তানের আবদালির আওয়াজে কেঁপে উঠল আকাশ! দিল্লির ঘুম হারাম?
পাকিস্তান গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তাদের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রের একটি সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) নিশ্চিত করেছে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫০ কিলোমিটার এবং এটি “সিন্ধু” কোডনামে পরিচালিত অপারেশনাল রেডিনেস মহড়ার অধীনে উৎক্ষেপণ করা হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং স্থিতিশীল উড্ডয়ন কার্যক্ষমতা প্রদর্শন করে, যা সমস্ত মিশন লক্ষ্য অর্জন করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা এ সফল উৎক্ষেপণে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন।
তারা দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং প্রকল্পে যুক্ত প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রযুক্তিগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন।
‘আবদালি’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানের প্রচলিত ও কৌশলগত অস্ত্রভা-ারের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা দ্রুত মোতায়েনযোগ্য এবং স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম।
এদিকে সিন্ধু নদে বাঁধ দিলে ভারতের ওপর আক্রমণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গত জুমুয়াবার সতর্ক করে বলেছেন, সিন্ধু নদীর উপর ভারত যদি সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করে কোনো স্থাপনা নির্মাণ করে, তাহলে পাকিস্তান আক্রমণ করবে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অবশ্যই, যদি তারা কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তা ধ্বংস করব।”
তিনি বলেন, “সিন্ধু নদীর ওপর আইডব্লিউটি লঙ্ঘন করে যে কোনো কাঠামো নির্মাণ করা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন হিসেবে দেখা হবে।”
“আগ্রাসন কেবল কামান বা গুলি চালানোর বিষয় নয়; এর অনেক মুখ রয়েছে। এর মধ্যে একটি হলো পানি আটকানো বা সরানো, যা ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যুর কারণ হতে পারে,” তিনি আরও বলেন।
নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেন, “যদি তারা কোনো স্থাপনা গড়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান সেই কাঠামো ধ্বংস করবে।”
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।