পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মুসলিম জনগোষ্ঠীর ওপর সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দলটির মহাসচিব মাও. জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনি ফলাফল ঘিরে মুসলমানদের টার্গেট করে যেভাবে সহিংসতা চালানো হচ্ছে, তা মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু মুসলমানরা তাকে ভোট দেয়নি -এ মর্মে যে বক্তব্য দিয়েছে, তা মূলত মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও হামলাকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার শামিল। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন বক্তব্য পরিস্থিতিকে আরও উসকে দেয়।
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে প্রকাশিত তথ্য থেকে প্রতীয়মান হয় যে, এসব সন্ত্রাসী কর্মকা-ে ক্ষমতাসীন বিজেপির উগ্র সমর্থকদের প্রত্যক্ষ মদদ রয়েছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে হামলা কোনও সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতের মুসলমানদের ওপর চলমান হামলার ঘটনায় সরকারকে আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা জানাতে হবে এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারত সরকারের কাছে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাতে হবে।
তিনি বলেন, প্রতিবেশী দেশে মুসলমানদের ওপর সংঘটিত নির্যাতনের বিষয়ে নীরবতা কোনোভাবেই কাম্য নয়। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার পারদ শনাক্ত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোমুখি ছাত্রদল-শিবির, আবার অস্থির শিক্ষাঙ্গন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্যাডেল রিকশার বদলে ব্যটারিচালিত রিকশা চালুর উদ্যোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাল ফিতার ফাঁসে সরকারি সেবা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাদ্য উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাধবপুরে বাবার ওপর অভিমান করে শিশুর আত্মহত্যা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)