পলাশবাড়ীতে হিন্দু মূর্র্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন
গাইবান্ধা সংবাদদাতা:
পলাশবাড়ী উপজেলায় হিন্দু উগ্রবাদীদের কর্তৃক মন্দিরের বাইরে নির্মিতব্য মূর্তিটি অপসারণের দাবিতে পলাশবাড়ী ইমাম ওলামা পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত জুমুয়াবার বাদ জুম্মা গাইবান্ধার পলাশবাড়ী চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বক্তরা বলেন, স্বাধীনতার ৫৫ বছরে পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সম্পর্কের কোনো অবনতি হয়নি। কার উস্কানিতে এই মূর্তি নির্মাণ করা হলো, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূর্তি অপসারণ ও মূর্তি নির্মাণের প্রকৃত কারণ উদঘাটন করা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, এই প্রকল্পের মূল উদ্যোক্তা সম্পর্কে বিভিন্ন মহলে নানা অভিযোগ, বিতর্ক ও প্রশ্ন বিদ্যমান রয়েছে। তার বিরুদ্ধে অতীতে উগ্রবাদী আচরণসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা ও প্রকৃত অবস্থা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
তাদের দাবির মধ্যে রয়েছে- নির্মাণাধীন ওই বৃহৎ রাম মূতি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করে প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ, দেশি-বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত করা। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, সম্পদের উৎস, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি আইনানুগভাবে তদন্ত ও নিরীক্ষার আওতায় আনা, কোনো বিদেশি রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়ন, প্রভাব বা সম্পৃক্ততা রয়েছে কিনা তা গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।