পলাতক ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে দলটির নেতাকর্মীদের নিয়ে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘একাত্তরকে ইতিহাস থেকে মুছে দেয়ার জন্য বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্য—শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের চেষ্টা চলছে। কাকে খুশি করতে চাচ্ছেন? পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এ প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে।’
সাম্প্রতিক এক প্রদর্শনীর সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সেখানে দেখানো হচ্ছে—দাঁড়িপাল্লায় একাত্তর হালকা, পাল্লাটা ওপরের দিকে চলে যায়, আর জুলাই নিচের দিকে নেমে আসে। এগুলো হচ্ছে ছোটলোকামি। প্রতিটি আন্দোলন-সংগ্রামে এরা জনগণের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, আর এখন জুলাইকে পুঁজি করতে চাচ্ছে।’ জুলাই অভ্যুত্থানে বিএনপির প্রত্যক্ষ সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, লন্ডনে থাকা অবস্থাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে গতিশীল করতে সার্বিক দিকনির্দেশনা ও সমর্থন দিয়েছেন।
আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে রিজভী বলেন, কোকোর মৃত্যু ছিল বিগত ফ্যাসিবাদী সরকারের চূড়ান্ত প্রতি হিংসার বহিঃপ্রকাশ। অবরুদ্ধ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মম নির্যাতন সইতে হয়েছে এবং সেই কঠিন মুহূর্তেই সন্তানহারা হতে হয়েছিল তাকে।
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতেই বিগত সরকার একের পর এক পরিকল্পিত আঘাত হেনেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)