পর্যাপ্ত ‘বডি ওর্ন ক্যামেরা’ কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্তসংখ্যক বডি ওর্ন ক্যামেরা কিনতে নির্দেশ দিয়েছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। সে বলেছে, ডিসেম্বরের মধ্যেই বডি ওর্ন ক্যামেরা ক্রয়প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউনূস নির্দেশ দেয়, ডিসেম্বরের মধ্যেই বডি ওর্ন ক্যামেরা ক্রয়প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্খিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।
বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে যে পরিমাণ বডি ওর্ন ক্যামেরা মজুত রয়েছে, সেগুলো ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো এসে পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।