পর্যাপ্ত উৎপাদন-মজুত সত্বে ও অস্থির চালের বাজার
, ১২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরে বোরো মৌসুমে ফলন, উৎপাদন ও মজুতে রেকর্ড সত্তে¦ও চালের বাজার অস্থির। বাজারে চাহিদার অনুপাতে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তাকেই চালের দামের অস্থিরতা তৈরির পেছনে কাজ করছে বলে অভিযোগ করছেন খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীরা। তারা বলছেন, সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি করে একশ্রেণির মিলমালিক ও করপোরেট কোম্পানিগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালের বাজার অস্থির করে তুলছে।
কারওয়ান বাজার এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী জনতা রাইস এজেন্সির স্বত্বাধিকারী হাজি আবু ওসমান বলেন, চালের বাজারে সিন্ডিকেট সক্রিয় থাকায় চাহিদা অনুপাতে সরবরাহ ব্যবস্থায় সংকট রয়েছে। বর্তমান বাজারে পাইজাম চালের সংকট চলছে।
চাঁদপুর রাইস এজেন্সির মালিক বাচ্চু মিয়া বলেন, কোনো কারণ ছাড়াই বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে মাঝেমধ্যে চালের সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি করে দাম বাড়ায়। যদিও তারা বলছেন ধানের দাম বাড়ার কথা। তিনি বলেন, সরকারিভাবে চালের মোকাম, তথা বড় বড় মিলে অভিযান না করে খুচরা বাজারে দাম মনিটরিং করা হয়। এটা সঠিক পদ্ধতি নয়। এছাড়া তিনি বেশি করে চাল আমদানি বাড়ানোর ওপর জোর দেন।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন আমার দেশকে বলেন, চাল আমদানির অনুমতি দেওয়া হলেও বেশির ভাগ ব্যবসায়ী চাল আমদানি করেন না। এর মানে ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত চাল মজুত আছে এবং তা উচ্চমূল্যে বিক্রি করতেই সরবরাহে সংকট তৈরি করা হচ্ছে।
সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর গতকাল সোমবার বাজার দরে তালিকা অনুযায়ী বর্তমানে সরু চাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি, যা গত এক মাসে দাম না বাড়লেও গত বছরের এ সময়ের তুলনায় ১৫.৯৪ শতাংশ বেশি। মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা কেজি, যা এক মাসের ব্যবধানে বেড়েছে ৮ শতাংশ আর গত বছরের এ সময়ের তুলনায় ২০.৫৪ শতাংশ বেশি। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি, যা গত এক মাসে দাম না বাড়লেও গত বছরের এ সময়ের তুলনায় ১০.৫৮ শতাংশ বেশি।
সম্প্রতি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, চালের দাম কিছুটা বেড়েছে। আর যেন না বাড়ে, তা নিয়ে নজরদারি চলছে। এছাড়া আগস্ট থেকে চালু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এতে দেশের ৫৫ লাখ পরিবার ১৫ টাকা করে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)