সংবাদ বিজ্ঞপ্তি:
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে প্রতিবাদ সমাবেশ
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিগণ বলেন, গত ১৬ বছর যাবত ইসির কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবির অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে, যা এক প্রকার মানবতাবিরোধী অপরাধ। এতে পর্দানশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্ট করছেন। যে বা যারা গত ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের মানবাধিকার হরণ করেছে, আমরা তাদের বিচার চাই। সাধারণ শিক্ষার্থীরা তাদের ধর্মীয় অধিকার এবং প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে এনআইডি’র দাবী জানান এবং আগামী ১ সপ্তাহের মধ্যে তাদের দাবী না মানলে তাদের দাবীর পক্ষে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা মাঠে নামবে বলেও হুশিয়ারী দেন।
শিক্ষার্থীরা বলেন, একজন নারী ছবি তুললে ২টি গুনাহ হয়। একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। আমরা পর্দানশীন নারীরা সেই গুনাহ থেকে বাঁচতে চাই। ইসি কর্মকর্তারা আমাদের নাগরিকত্ব আটকে রেখে সে গুনাহ করতে বাধ্য করতে পারে না। মহিলা আনজুমানের প্রতিনিধিগণ আরো বলেন, আমি আমার চেহারা কাউকে দেখাবো না, এটা আমার গোপনীয়তা বা প্রাইভেসীর অধিকার। অর্থাৎ পর্দানশীন নারীদের আজকের এই দাবী শুধু ধর্মীয় অধিকারের মধ্যে পরে না, প্রাইভেসীর অধিকারের মধ্যেও পরে। ফলে দুই দিক থেকেই পর্দানশীন নারীদের দাবী মানবাধিকার ও সংবিধানিক অধিকারের অন্তর্ভূক্ত।
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাইয়্যিদা হুমায়রা বলেন, এনআইডি ছাড়া পর্দানশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেক পর্দানশীন নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না। অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন। অনেক পর্দানশীন নারীর দুর্ঘটনায় বাড়িঘর আগুনে পুড়ে গেছে। এনআইডির ছাড়া ত্রাণ নিতে পারছেন না। অনেক বিধবা বা তালাকপ্রাপ্তা পর্দানশীন নারী এনআইডির অভাবে বাসাভাড়া করতে পারছেন না, বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারছেন না। পর্দার সাথে কোন চাকুরী করে জীবন নির্বাহ করতে পারছেন না। গত ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের সাবেক ইসি কর্মকর্তারা যে কষ্ট দিয়েছে, তা বর্ণনা করে শেষ করা যাবে না।
আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী নুসরাত নাওমী রাকা বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। গত ১৬ বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে, আমরা এ বৈষম্যের পরিসমাপ্তি চাই। অবিলম্বে পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে এনআইডি প্রদান করা হোক।
সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিগণ, প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনটি দাবী উত্থাপন করেন-
১. বিগত ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের মানবাধিকার হরণ করা ইসি কর্মকর্তাদের বিচার করা হোক।
২. পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখেই এনআইডি প্রদান করা হোক।
৩. পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা হোক।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুসরাত নাওমী রাকা, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিস বিভাগ এবং সাইয়্যিদা হুমায়রা, দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিস বিভাগ -এর পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যানের বিপক্ষে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনাচিত্র।
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫০ ছাগল চুরি করে ধরা খেল ইসরাইলি সেনারা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নদে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ পাউবো কর্মীর লাশ উদ্ধার
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আগে ৫০০ টাকায় কাজ করতাম, এখন ১৬০০ চাইছি’
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৪ নদীর পানি বিপদসীমার ওপরে, আরও এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃষ্টিতে পানিবদ্ধতায় নগরীতে ভোগান্তি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভঙ্গুর প্রশাসনে গতি ফেরানোর চেষ্টা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ নিচ্ছে সরকার
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার খান ইউনিসে দখলদারদের সামরিক আস্তানায় এম্বুশ অপারেশনের পূর্বমুহূর্তের প্রামাণ্যচিত্র।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ হাজার লিটার জ্বালানি পাচারের চেষ্টা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












