৩৮৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি, শীর্ষে ইউরোপ
তৈরি পোশাক রপ্তানি করে ২০২৪ সালে ৩ হাজার ৮৪৮ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের ৫০.৩৪ শতাংশ বা ১ হাজার ৯৩৭ কোটি ডলার আয় এসেছে ইউরোপ থেকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭২০ কোটি ডলারের পোশাক, যা মোট রপ্তানি আয়ের ১৮.৭২ শতাংশ। অপরদিকে যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৪৩০ কোটি ডলারের পোশাক, যা মোট রপ্তানি আয়ের ১১.২৫ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জার্মানিতে রপ্তানি হয়েছে ৪৮৩ কোটি ডলারের পোশাক। এ ছাড়া স্পেনে ৩৪২ কোটি ডলার এবং ফ্রান্সে ২১৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। একইভাবে কানাডায় রপ্তানি হয়েছে ১২৪ কোটি ডলারের পোশাক, যার বাজারের ৩.২৩ শতাংশ। জাপান, অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে অপ্রচলিত বাজারেও। এসব দেশ থেকে রপ্তানি আয় এসেছে
৬৩৩ কোটি ডলার, যা মোট রপ্তানির ১৬.৪৬ শতাংশ। অপ্রচলিত বাজারে রপ্তানির শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১১২ কোটি ডলার। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ৮৩ কোটি ১০ লাখ ডলার, ভারতে ৬০ কোটি ৬ লাখ ডলার, তুর্কিকে ৪২ কোটি ৬০ লাখ এবং রাশিয়ায় রপ্তানি হয়েছে ৩৪ কোটি ৩০ লাখ ডলারের পোশাক। এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি শুধু বাংলাদেশকে বিশ্বব্যাপী প্রসারিতই করে না, তৈরি পোশাক খাতের স্থিতিশীলতাও প্রমাণ করে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।