পরিবেশবাদ ও ধোঁকা (২)
পরিবেশবাদীরা নদী ড্রেজিং এর বিরোধীতা করে। কিন্তু দেখা যায় ড্রেজিং না করলে নদীগুলো ভরাট হয়ে নদীপথ বন্ধ হয়ে যায়। এতে সড়ক পথের দরকার হয়। তখন সড়কের জন্য সেতু, রাস্তা নির্মাণ করতে হয়। প্রচুর গাড়ি আমদানি করতে হয়। পরিবেশবাদের নাম দিয়ে সড়ক, সেতু নির্মাণকারী এবং গাড়ি নির্মাণকারী ব্যবসায়ীদের বিপুল লাভ করিয়ে দেয়া হয়।
আবার পরিবেশবাদী সংস্থাগুলোর বিরোধীতার কারণে সিলেটের নদী থেকে পাথর উত্তোলন বন্ধ হয়। বলা হয়, নদী থেকে পাথর উত্তোলন করলে নাকি পরিবেশ নষ্ট হয়। এরপর সেই পাথর ভারত থেকে আমদানি করা হয়। এতে ভারতের পাথর রফতানিকারকদের লাভ হয়। পাশাপাশি আমদানির নামে প্রচুর পরিমাণ টাকা বিদেশে পাচার হয়। অথচ পাথর উত্তোলন বন্ধ করায় নদীগুলোর ক্ষতি হয়। যেমন- কয়েক বছর আগে সিলেট-সুনামগঞ্জে যে ভয়াবহ বন্যায় হয়ে গেলো, তার মূল কারণ ছিলো সিলেটের নদীগুলো ভরাট হয়ে যাওয়া। আর সেই ভরাট হয়েছিলো ভারত থেকে ভেসে আসা পাথর দিয়ে। পাথর উত্তোলন করলে নদীগুলো ভরাট হওয়ার সম্ভবনা ছিলো না।
একইভাবে পরিবেশবাদীদের চাপে বাংলাদেশে বিপুল কয়লার মজুদ থাকলেও তা উত্তোলন করা যাচ্ছে না, বরং বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে। বাইরের দেশ থেকে আমদানি করলে বাইরের কোম্পানিগুলোর যেমন লাভ, তেমনি আমদানির মাধ্যমে টাকা পাচার করতে সুবিধা। আর এগুলো সব হচ্ছে পরিবেশবাদী বয়ানের নামে।
দেখা যায়, জাতিসংঘ যে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ ফান্ড সংগ্রহ করে, বাংলাদেশেও সেখান থেকে কিছু ফান্ড আসে। কিন্তু এসব ফান্ড পেলেও সমস্যা। কারণ এগুলোর মাধ্যমে বাংলাদেশে ‘বেলা’র মত পরিবেশবাদী এনজিওগুলো সক্রিয় হয়। যাদের কার্যক্রমে দেশী শিল্প ধ্বংস হয় এবং বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…