পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে -আখতার
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার বলেছে, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটি করতে হবে। তবে এতে কেউ কেউ বাধা দিচ্ছেন, যা আমাদের মাঝে ধোঁয়াশা তৈরি করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে সে।
সে বলেছে, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। নির্বাচন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না।
এনসিপির এই নেতা আরও বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেছে সে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।