পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৭)
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত কাজী আবু ইয়ালা মুহম্মদ ইবনে হুসাইন ইবনুল ফাররাহ (ওফাত ৪৫৮ হিজরী) রহমতুল্লাহি আলাইহি বলেন-
قَالَ أَبُوْ بَكْرٍ أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْنَجَّادُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ لَوْ أَنَّ حَالِفًا حَلَفَ بِالطَّلَاقِ ثَلَاثًا أَنَّ اللهَ تَعَالٰى يُقْعِدُ مُـحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهٗ عَلَى الْعَرْشِ وَاسْتَفْتَانِيْ فِيْ يَـمِيْنِهٖ لَقُلْتُ لَه: صَدَقَتْ فِيْ قَوْلِكَ وَبَرَرَتْ فِيْ يَـمِيْنِكَ، وَامْرَأَتُكَ عَلٰى حَالِهَا، فَهٰذَا مَذْهَبُنَا وَدِيْنُنَا وَاِعْتِقَادُنَا، وَعَلَيْهِ نَشَأْنَا، وَنَحْنُ عَلَيْهِ إِلٰى أَنْ نَّمُوْتَ إنْ شَاءَ اللهُ فَلَزِمْنَا الْإِنْكَارُ عَلٰى مَنْ رَدَّ هٰذِهِ الْفَضِيْلَةَ الَّتِيْ قَالَتْهَا الْعُلَمَاءُ وَتَلَقَّوْهَا بِالقْبُوْلِ، فَمَنْ رَدَّهَا فَهُوَ مِنَ الْفِرَقِ الْـهَالِكَةِ
হয়রত কাজী আবু ইয়ালা ফাররা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, বিখ্যাত মুহাদ্দিছ হযরত আবু বকর ইবনে সুলাইমান নাজ্জাদ রহমতুল্লাহি আলাইহি (২৫৩-৩৪৮ হিজরী) বর্ণনা করেন, কেউ যদি শপথ করে মহান আল্লাহ পাক উনার সাথে কুদরতী আরশ মুবারকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বসানো অসত্য ও অবাস্তব তাহলে জেনে রেখো তার আহলিয়া (স্ত্রী) তিন তালাক হয়ে যাবে। আমি এটাই বলবো এটাই সত্য কথা এটাই সঠিক। তার স্ত্রী তালাক হয়ে যাবে। এটাই আমাদের মাযহাব, এটাই আমাদের দ্বীন, এটাই আমাদের আকীদা। এটাই আমাদের পরিচয়।
ইনশাআল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত এ বিশ্বাসের উপরই থাকবো। আর উলামায়ে কিরাম সর্বজন স্বীকৃতির সাথে গ্রহণ করেছেন আর এ সুমহান ফযীলত যারা অস্বীকার করেছে আমরা তাদের নিন্দা করবো। আর যারা অস্বীকৃতি দিয়েছে তারাই ধ্বংসপ্রাপ্ত (খারেজী) ফিরকার অন্তর্ভুক্ত। [ইবতাল আত তাবীলাত লি আখবারিছ ছফাহাত ৪৮৫ পৃষ্ঠা, লেখক- কাজী আবু ইয়ালা মুহম্মদ ইবনে হুসাইন ইবনুল ফাররাহ (ওফাত ৪৫৮ হিজরী), আল উলু লিল আলীয়িল গাফফার ১৭১ পৃষ্ঠা, লেখক- ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি]
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আরশ মুবারকে বসার বিষয়টা যারা অস্বীকার করে তাদের কাফির ফতওয়া দেয়া হয়েছে এবং তাদের মৃত্যুদ- দেয়ার শাস্তিও ঘোষণা করা হয়েছে-
وَأَخْبَرَنِيْ أَحْمَدُ بْنُ أَصْرَمَ الْمُزَنِيُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ، بِـهٰذَا الْحَدِيْثِ، وَقَالَ: مَنْ رَدَّ هَذَا فَهُوَ مُتَّهَمٌ عَلَى اللهِ وَرَسُوْلِهٖ، وَهُوَ عِنْدَنَا كَافِرٌ، وَزَعَمَ أَنَّ مَنْ قَالَ بِـهٰـذَا فَهُوَ ثَنَوِيُّ، فَقَدْ زَعَمَ أَنَّ الْعُلَمَاءَ وَالتَّابِعِيْنَ ثَنَوِيَّةٌ، وَمَنْ قَالَ بِهٰذَا فَهُوَ زِنْدِيْقٌ يُقْتَلُ
হযরত আহমদ ইবনে আছরামা মুজান্নি রহমতুল্লাহি আলাইহি (মহান আল্লাহ পাক উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আরশে কুদরতীভাবে বসার) উক্ত বর্ণনা সম্পর্কে বলেন, যে এটা অস্বীকার করবে সে মহান আল্লাহ পাক এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দ্বারা তিরষ্কৃত। তারা আমাদের নিকট কাফির। যারা রদ করার ধারণা করবে, তারা মূলত দ্বৈতবাদী। তারাই অর্থাৎ দ্বৈতবাদীরাই ধারণা করে উলামায়ে কিরাম এবং তাবেয়ীনগণ দ্বৈতবাদী। যারা এরূপ বলে তারা যিন্দিক তাদের মৃত্যুদ- দেয়া উচিত। (আস সুন্নাহ লি আবু বকর ইবনে খল্লাল ১/২১৫; বর্ণনা ২৪৭)
যাদের অন্তরে রোগ আছে যেমন খারেজী আকীদায় আক্রান্ত তাদের পক্ষে এই বিষয় মেনে নেয়া কষ্টকর। খারেজীরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এমন সুমহান শান মুবারক মানতে পারে না। যা উলামায়ে কিরাম আলোচনা করেছেন।
বোঝার বিষয় হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি সৃষ্টিকে সেদিন কিয়ামতের ময়দানে দেখাবেন উনার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি অপরিসীম শান মুবারক, উনার কি সুমহান মর্যাদা মুবারক। মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সাথে বসিয়ে কিয়ামতের দিনে সেটা সবাইকে দেখিয়ে দিবেন। দুনিয়াবাসী উনার হাকীকী শান মুবারক বুঝতে ব্যর্থ কিন্তু সেদিন সবার সামনে তা থাকবে উন্মুক্ত। সুবহানাল্লাহ!
সর্বোপরি আমাদের শায়েখ সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ কিবলা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি সুমহান পবিত্র “সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ” উনার মাকাম বিষয়ে বলেন, “সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার মাকামটা কঠিন একটা বিষয়। এই মাকামটাতো মানুষ হাছিল করতে পারেনি। এটা অনেক বড় মাকাম। এটা আমাকে দেখানো হয়েছে এবং হাদিয়া করা হয়েছে অর্থাৎ প্রদান করা হয়েছে এবং এই আসনের উপর উপবেশন করানো হয়েছে অর্থাৎ বসানো হয়েছে। এটা অনেক বড় মাকাম। এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না।
এটা সরাসরি মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের মধ্যে মাকামটা। আসন মুবারকগুলো কাছাকাছি।” আসলে এটাই চূড়ান্ত মাকাম। বেমেছাল শান। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে পরিপূর্ণ আদব ও বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আমীন।
-খাজা মুহম্মদ আবু সালাহুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৫তম পর্ব)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ঈমান, আর উনাদের সমালোচনা করা লা’নতগ্রস্ত হওয়ার কারণ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িমীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালালকে হারাম করা মহান আল্লাহ পাক উনার সাথে র্শিক করার শামিল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বরকতময় ইতিহাস
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১১)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












