পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৫)
পূর্ব প্রকাশিতের পর
পবিত্র সামা শরীফ সম্মানিত শরীয়তসম্মততো অবশ্যই বরং মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক :
কেননা স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ করেছেন তবে পাঠক হিসেবে নয় বরং উম্মতকে তা’লীম দেয়ার লক্ষ্যে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের দিয়ে পাঠ করিয়েছেন।
পবিত্র ক্বাছীদাহ শরীফ শোনা মহাসম্মানিত সুন্নত মুবারক :
কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ক্বাছীদাহ শরীফ শোনার জন্য মহাসম্মানিত মিম্বর শরীফ উনার মধ্যে বসতেন এবং পাশে একটি মিম্বর শরীফ থেকে হযরত হাসসান বিন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পবিত্র না’ত শরীফ ও ক্বাছীদাহ শরীফ পাঠ করতেন।
পবিত্র ক্বাছীদাহ শরীফ উনার মাহফিল আয়োজন করা সুন্নত মুবারক যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজে, হযরত হাসসান বিন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য আলাদা একটি মিম্বর শরীফ উনার ব্যবস্থা করেছিলেন এবং অন্যান্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উপস্থিত হয়ে পবিত্র ক্বাছীদাহ শরীফ শুনতেন।
পবিত্র ক্বাছীদাহ শরীফ রচনা করা / লেখা মহাসম্মানিত সুন্নত মুবারক :
আঙ্গুলি মুবারক উনার বিষয়ে পাঠ করা পবিত্র ক্বাছীদাহ শরীফখানি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রচিত তা’লীম দেয়ার লক্ষ্যে। তিনি হযরত হাসসান বিন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে উৎসাহ দিয়ে কাফিরদের বিরুদ্ধে জবাব তৈরি করিয়েছিলেন।
পবিত্র ক্বাছীদাহ শরীফ প্রচার করা মহাসম্মানিত সুন্নত মুবারক :
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাফিরদের বিরুদ্ধে বিদ্রƒপাত্মক কবিতা রচনা করে জবাব দিয়ে প্রচার করার জন্য হযরত হাসসান বিন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে মুবারক নির্দেশ দেন।
পবিত্র ক্বাছীদাহ শরীফ বিশেষ লেহানে পাঠ করাও মহাসম্মানিত সুন্নত মুবারক :
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে তাশরীফ মুবারক নেন তখন হযরত ছাহাবা আজমাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ‘তালায়াল বাদরু আলাইনা’ এই মশহুর পবিত্র না'ত শরীফখানি ইলমে আরূদ্বীর আলোকেই পাঠ করেছিলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পরবর্তী যুগে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা অনেকেই পবিত্র সামা শরীফ শুনতেন, ক্বাছীদা শরীফ রচনা করতেন ও পাঠ করতেন।
এক্ষেত্রে আমরা বিশেষভাবে দেখতে পাই, যিনি চিশতীয়া তরীক্বার মূল সুলত্বানুল হিন্দ, খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি সেই সুন্নত মুবারক উনার অনুসরণে পবিত্র ক্বাছীদা শরীফ লিখতেন, শুনতেন এবং উনার পরবর্তী সময়ে চিশতীয়া খানদানের অনেকেই পবিত্র সামা শরীফ উনার আয়োজন করতেন পাঠ করতেন এবং শুনতেন।
মাহবূবে ইলাহী হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনিও পবিত্র সামা শরীফ শুনতেন এবং অনেক রুবাইয়াত রচনাও করেছেন। উনার বিশিষ্ট মুরীদ হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনিও অসংখ্য ক্বাছীদাহ শরীফ রচনা করেছেন। কিন্তু তখন আয়োজন ছিল পবিত্র দরবার শরীফ কেন্দ্রিক।
কিন্তুবর্তমান যামানার যিনি মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রহমাতুল্লিল আলামীন, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বর্তমান সময়ে পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ উনার যে ইজতিহাদ মুবারক করেছেন, তিনি পরিপূর্ণভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণে পবিত্র সামা শরীফ উনার আয়োজন করেন।
পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ ও শ্রবণের মাধ্যমে নিফাক্বী দূর হয় ও জজবা পয়দা হয় এবং হারাম গান, বাজনা, বাদ্য-যন্ত্র থেকে হিফাযত থাকা যায়।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।