সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
সুন্নত মুবারক তা’লীম

পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৩)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৫০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:০৭
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক।  গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৩)

পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ কখনোই হারাম গানের সুরে পাঠ করা যাবে না বরং বাদ্যযন্ত্র ও হারাম গানের সুর বাদ দিয়ে ক্বাছীদা শরীফ উনার লেহানে (স্বরে) পাঠ করতে হবে।
আমরা আরবী ভাষাকে মুহব্বত করি। কেননা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ভাষা মুবারক আরবী, পবিত্র কুরআন শরীফ উনার ভাষা আরবী এবং আখিরাতের ভাষা আরবী। কিন্তু পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ বিভিন্ন ভাষায় পাঠ হয়ে থাকে। তাই যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে, যে ভাষায়ই পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ করা হোক না কেন তা যেন সঙ্গীত বা গানের সুরে পঠিত না হয়। অর্থাৎ পৃথিবীর সকল ভাষাতেই পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ করা জায়িয এবং মহাসম্মানিত সুন্নত মুবারক; যদি তা সেই ভাষায় প্রচলিত সঙ্গীত ও বাদ্যযন্ত্র থেকে মুক্ত হয়।
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ করার জন্য কোনো সার্বজনীন লেহান তৈরি করা বাস্তবিক পক্ষে কঠিন। কেননা ভাষা, ভাষার উচ্চারণ এবং সেই ভাষায় পঠনের তারতীবের কারণে পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পঠনেও ভিন্নতা প্রকাশ পাবে এবং এটাই স্বাভাবিক।
সারা বিশ্বের অনেকে বর্তমানে কয়েকটি পদ্ধতিতে পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ করে এবং সামা মাহফিলের আয়োজন করে থাকে। যা সম্মানিত শরীয়ত সম্মত নয়। যেমনঃ-
১. বাদ্যযন্ত্রসহ পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ। নাউযুবিল্লাহ!
২. কোনো প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার না করলেও দফ জাতীয় বাদ্য বাজিয়ে পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ। নাউযুবিল্লাহ!
৩. কোনো প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার না করলেও মুখে যিকিরের ভঙ্গিতে শব্দ করে তাল-লয় রক্ষা করে পাঠ।
৪. কোনো প্রকার বাদ্যযন্ত্র ও মুখে শব্দ ব্যবহার না করলেও মেশিনে কৃত্রিম শব্দযোগে পাঠ করা। নাউযুবিল্লাহ!
৫. কখনো বাদ্যযন্ত্র ব্যবহার করে, কখনো না করে কথিত “ছূফী-নৃত্য” নামে এক ধরনের নাচের মাধ্যমে পাঠ। নাউযুবিল্লাহ!
৬. সর্বপ্রকার বাদ্যযন্ত্র, বাদ্যের মতো শব্দ ব্যতীত কিন্তু গানের সুরে পাঠ। নাউযুবিল্লাহ!
৭. সমস্ত প্রকার বাদ্যযন্ত্র ব্যতীত, রাগ রাগিনী ও প্রচলিত গানের সুর কিন্তু যে কোনো একটি সুর করে পাঠ। নাউযুবিল্লাহ!
৮. উপরের সমস্ত পদ্ধতিতে পাঠের সাথে পাঠকের ভিডিও ধারণপূর্বক উপস্থাপন: আবার প্রাণীর ছবি ও বাজনা ব্যতীত উপস্থাপন । নাউযুবিল্লাহ!
বাদ্যযন্ত্র, দফ এবং রাগ-রাগিনী এবং প্রচলিত গানের সুরে পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ হারাম এবং নাজায়িয। সর্বপ্রকার নর্তন-কুর্দন সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে সম্পূর্ণ হারাম ও কুফরী। সামা শুনে ওজূদের হাল হতে পারে তবে কথিত ছূফী-নৃত্যের নাম দিয়ে ইচ্ছাকৃত নর্তন-কুর্দন করা সম্পূর্ণ হারাম ও নাজায়িয।
বর্তমানে একটি সম্প্রদায় দেখা যায়, যারা কোনো বাদ্যযন্ত্র, দফ, প্রচলিত গানের সুর ব্যবহার না করলেও তারা তাদের সামা পরিবেশনের সময় মুখে যিকিরের ভঙ্গিতে এক ধরনের শব্দ করে থাকে- এটিও সম্পূর্ণ হারাম ও কুফরী। কেননা যিকির শব্দের অর্থ মহান আল্লাহ পাক উনার স্মরণ। আর যিকিরের ছবক করার জন্য প্রয়োজন হয় একজন কামিল মুর্শিদ বা শায়েখ উনার নিছবত মুবারক। সারাজীবন যিকিরের ভঙ্গিতে শব্দ করলেও ফায়দা পাবে না, যদি না কোনো মহান ওলীআল্লাহ উনার হাত মুবারকে বাইয়াত হয়ে ছবক না নিবে।
এছাড়াও যিকিরের জন্য প্রয়োজন বিশুদ্ধ নিয়ত। প্রথমত যিকির করতে হয় মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির জন্য আর যিকিরের পূর্বে যিনি কামিল শায়েখ বা মুর্শিদ হবেন উনার প্রতি থাকতে হবে চূড়ান্ত হুসনে যন বা বিশুদ্ধ ধারণা, নতুবা যিকিরকারী কোনো ফায়দা পাবে না। বর্তমানে যারা সামা পরিবেশনে যিকিরের ভঙ্গিতে শব্দ করছে তারা একই সঙ্গে অনেকগুলো অপরাধে জড়িয়ে পড়ছে। যেমন-
১. মহান আল্লাহ পাক উনার স্মরণে যিকির না করে তাল রক্ষার্থে যিকির করা হচ্ছে, যা সম্পূর্ণ হারাম।
২. যিকিরের ভঙ্গিতে স্বরের তাল রক্ষার শব্দ করাতে যিকিরকে ইহানত করা হচ্ছে, যা কুফরী।
৩. যিকিরের শব্দকে তাল-লয় হিসেবে ব্যবহার করায় বাদ্যযন্ত্রের সহযোগিতা নেয়ার মতো গুনাহ হচ্ছে, যা কবীরা গুনাহ।
৪. বিশুদ্ধ নিয়তবিহীন মহান আল্লাহ পাক উনার স্মরণ ব্যতীত যিকিরের ভঙ্গিতে মহান আল্লাহ পাক উনার নাম মুবারক উচ্চারণে ইহানত করার কারণে দিল মুর্দা হয়ে গোমরাহ হয়ে যায়।
সুতরাং এ পদ্ধতিতে পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠ করা সম্পূর্ণ হারাম ও নাজায়িয এবং কুফরীর অন্তর্ভুক্ত। এছাড়াও আরো একটি সম্প্রদায় রয়েছে, যারা মুখে কোনো যিকিরের ভঙ্গিতে শব্দ না করলেও মেশিনের সাহায্যে এক ধরনের কৃত্রিম শব্দ সৃষ্টি করে, যাতে পবিত্র ক্বাছীদাহ শরীফ পাঠের মধ্যে এক ধরনের ঝোঁক সৃষ্টি হয়। এ ধরনের ঝোঁক সৃষ্টি করার নেপথ্যে থাকে আসলে তাল-লয় রক্ষার প্রবণতা। ফলে এ ধরনের শব্দ সৃষ্টি করাও জায়িয নয় বরং হারাম।
অনেকের আওয়াজকে বুলন্দ করার জন্য যে ইকো সৃষ্টি করা হয়, তা ভিন্ন ব্যাপার। কেননা এর উদ্দেশ্য থাকে পবিত্র ক্বাছীদাহ শরীফ উনার আওয়াজ ও শব্দগুলো স্পষ্ট করা। আসলে পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা, শোনা, শোনার আয়োজন করা, উপস্থিত থাকা, ইলমে আরূজীর তারতীবে বা লেহানে পাঠ করা (যা গানের আওয়াজে নয়) সব খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ২ ঘণ্টা আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৫ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬