মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পবিত্র সুন্নতী পোশাক মুবারকের গুরুত্ব ও ফযীলত মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:২৮
পবিত্র সুন্নতী পোশাক মুবারকের গুরুত্ব ও ফযীলত মুবারক

সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের দায়িত্ব গ্রহণ করার পর যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন ঐ দুর্ভিক্ষের প্রভাব গড়াতে গড়াতে কিনয়া’নে সাইয়্যিদুনা হযরত ইয়া’কূব আলাইহিস সালাম উনার পবিত্র হুজরা শরীফ পর্যন্ত পৌছে যায়। তখন সাইয়্যিদুনা হযরত ইয়া’কূব আলাইহিস সালাম তিনি উনার আওলাদগণকে লক্ষ্য করে বললেন যে, হে আমার আওলাদগণ! আমি জানতে পেরেছি মিশরে একজন নতুন দায়িত্বশীল দায়িত্ব গ্রহণ করেছেন। যিনি অত্যান্ত সৎ ও দয়ালু। এই দুর্ভিক্ষের সময় তিনি মানুষের অভাব-অনটন দূর করার জন্য সামান্য অর্থ-কড়ির বিনিময়ে উট বোঝাই খাদ্যশস্য দিয়ে থাকেন। আপনারা উনার নিকট থেকে খাদ্যশস্য নিয়ে আসুন। সাইয়্যিদুনা হযরত ইয়া’কূব আলাইহিস সালাম উনার নির্দেশ মোতাবিক যখন দশ ভাই উনারা মিশরে গেলেন, তখন সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি উনার দশ ভাইদেরকে চিনার পর তৃতীয়বারে যখন উনারা মিশরে আসলেন, তখন কিনয়া’ন অর্থাৎ স্বীয় বাড়ীতে প্রত্যাবর্তনের পূর্বে সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি উনার ভাইদেরকে বললেন, হে আমার ভ্রাতাগণ! আমার জানা আছে যে, আমার পিতা সাইয়্যিদুনা হযরত ইয়া’কূব আলাইহিস সালাম তিনি আমার জন্য কান্না করতে করতে দু’টি চক্ষু মুবারক উনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এ কথা বলে তারপর তিনি উনার ভাইদেরকে যে নির্দেশ মুবারক দিলেন, সে বিষয়ে যিনি খ্বাালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اِذْهَبُـوْا بِقَمِيْصِيْ هٰذَا فَأَلْقُوْهُ عَلٰى وَجْهِ أَبِىْ يَأْتِ بَصِيْـرًا وَأْتُـوْنِيْ بِأَهْلِكُمْ أَجْمَعِيْنَ.
অর্থ: আপনারা আমার এই পবিত্র জান্নাতী ক্বমীছ মুবারক নিয়ে যান। অতঃপর এই পবিত্র জান্নাতী ক্বমীছ মুবারক আমার সম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত ইয়া’কূব আলাইহিস সালাম উনার পবিত্রতম চেহারা মুবারক উনাতে রাখলেই তিনি উনার দৃষ্টি ফিরে পাবেন। এবং পরবর্তীতে আমাদের পরিবারের সকলকে নিয়ে মিশরে চলে আসবেন। (পবিত্র সূরা ইউসুফ শরীফ: পবিত্র আয়াত শরীফ-৯৩)
কাফেলা বাড়ীতে গিয়ে সাইয়্যিদুনা হযরত ইয়া’কূব আলাইহিস সালাম উনার পবিত্রতম চেহারা মুবারক উনাতে পবিত্র জান্নাতী সুন্নতী ক্বমীছ মুবারক রাখলে সাথে সাথেই তিনি উনার দৃষ্টি শক্তি মুবারক ফিরে পান। সুবহানাল্লাহ!

কাট্টা কাফির হামানও উক্ত সুন্নতী ক্বমীছ মুবারক উনার উসীলায় দুনিয়াবী আযাব-গযব থেকে রক্ষা পায়:

সাইয়্যিদুনা হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন উনার প্রতি পবিত্র ঈমান আনয়নকারী উম্মতগণকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওপারে চলে গেলেন। তখন ফেরাউন তার দল-বলসহ সকলেই ডুবে জাহান্নামে চলে গেল। তখন সাইয়্যিদুনা হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি ওপার থেকে দেখলেন ফেরাউনের দল-বল সকলেই ডুবে মারা গেল। কিন্তু হামান নামক দুষ্ট কাফির সে সাঁতরিয়ে কিনারে উঠার চেষ্টা করতেছে। তখন সাইয়্যিদুনা হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, আয় মহান আল্লাহ পাক! আপনি এখনো কেন দুষ্ট কাফির হামানকে জিন্দা রাখলেন? তখন মহান আল্লাহ পাক তিনি জানালেন, আমার নবী সাইয়্যিদুনা হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! আপনি জানেন, তার পরিধানে আপনার অনুরূপ সুন্নতী ক্বমীছ মুবারক রয়েছে। যদিও সে আপনাকে তিরস্কার করার জন্য তা পরিধান করেছে, তবুও উক্ত পোশাক উনার কারণে তাকে এ মুহুর্তে আমি আযাব-গযবে ধ্বংস করবোনা। আপনি অপেক্ষা করে দেখতে থাকুন কি হয়। তখন দেখা গেল হামান যতই সাঁতরিয়ে কিনারে উঠার চেষ্টা করতেছে কিন্তু সে নিজেকে ঘুরে-ফিরে একজায়গাই দেখতে পায়, কিনারে যেতে পারছেনা। তখন সে ভাবল যে, জামার ভিতরে পানি তাকে আটকিয়ে রেখেছে। সে কারণে সে সুন্নতী জামা যখনই খুলে ফেলল, সাথে সাথে লোহিত সাগরের অতল তলদেশে ডুবে জাহান্নামে চলে গেল।
অপর বর্ণনায় রয়েছে, সুন্নতী লিবাস পরিধানের কারণে হামান তৎক্ষণাত পানিতে ডুবে মৃত্যুবরণ করেনি। বরং পরবর্তীতে সে লাঞ্ছিত-অপমানিত হয়ে মৃত্যুবরণ করে।
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১ দিন আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ২ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৫ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৫ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৬ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ১০ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬