পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের কারণ (৩য়)
(পূর্ব প্রকাশিতের পর)
পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযার সঙ্গে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার নফল রোযা আদায় হওয়া তো দূরের কথা, এমনকি পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ক্বাযা রোযার সঙ্গে যদি মান্নতের রোযার নিয়ত করা হয়, সেক্ষেত্রেও পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযাই আদায় হবে। মান্নতের রোযা আদায় হবে না।
যেমন, ‘ফতওয়ায়ে আলমগীরী’ কিতাবের ১ম খন্ডের ১৯৬ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, “যদি কেউ একই রোযার মধ্যে পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযা এবং মান্নতের রোযার নিয়ত করে তবে পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযা আদায় হবে। ”
এমনিভাবে যদি কেউ পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযার সঙ্গে জিহারের কাফফারার রোযার নিয়ত করে এক্ষেত্রেও পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযাই আদায় হবে, জিহারের কাফফারার রোযা আদায় হবে না।
মূলকথা হলো- পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ছয় রোযা এবং পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযা এক সাথে আদায় করার নিয়ত করলে শুধুমাত্র পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযা আদায় হবে; পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার সুন্নত রোযা আদায় হবে না। পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার রোযা আলাদাভাবে রাখতে হবে। এটাই ছহীহ এবং ফতওয়াগ্রাহ্য মত। এর বিপরীত ফতওয়া দানকারী এবং মত পোষণকারীরা বিভ্রান্ত ও গুমরাহ এবং চরম স্তরের কাজ্জাব বা মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীদের উপর যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার লা’নত। নাউযুবিল্লাহ!
পবিত্র শাওওয়াল শরীফ মাসের যে কোনো সময় এই রোযা আদায় করা যায়। ধারাবাহিকভাবে বা মাঝেমধ্যে বিরতি দিয়েও আদায় করা যায়। তবে আমাদের হানাফী মাযহাবে বিরতী দিয়ে রাখাই উত্তম।
মাসয়ালা ঃ পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ফরয রোযা ছাড়া অন্যান্য সব রোযার নিয়ত সাহ্রির সময়ের মধ্যেই করা উত্তম। ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোযার দৃঢ় সংকল্প থাকে, তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহ্রি না খেতে পারলেও রোযা হবে। (ফতওয়া শামি)
পবিত্র রমাদ্বান শরীফ উনার ছুটে যাওয়া ক্বাযা রোযা পরবর্তী পবিত্র রমাদ্বান শরীফ মাস আসার আগে যেকোনো সময় আদায় করা যাবে। পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযা রাখার জন্য সময় কম থাকলে তার আগে নফল রোযা রাখা বৈধ ও শুদ্ধ। সুতরাং ফরয রোযার ক্বাযা করার আগে নফল রোযা রাখতে পারবে। তবে সম্ভব হলে আগে ফরয রোযার ক্বাযা আদায় করাই উত্তম।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ.
অর্থ: ‘তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে কিংবা ছফরে থাকবে, সে (পবিত্র রমাদ্বান শরীফ উনার পরে) অন্য দিনগুলোতে রোযা পালন করবে’। (সূরা বাক্বারা শরীফ, পবিত্র আয়াত শরীফ: ১৮৪)
তাই যাঁরা অসুস্থতার কারণে কিংবা ছফরের ক্লান্তির কারণে পবিত্র রমাদ্বান শরীফ উনার সব রোযা রাখতে পারেননি, উনারা সেগুলো পবিত্র রমাদ্বান শরীফ উনার পর অন্য যে কোন সময়ে আদায় করে নিবেন।
উল্লেখ্য, পবিত্র রমাদ্বান শরীফ উনার ক্বাযা রোযা যে শুধু পবিত্র শাওওয়াল শরীফ মাসেই আদায় করতে হবে বিষয়টি তা নয়। বরং বছরের নিষিদ্ধ ৫ দিন ব্যতীত অন্যান্য যে কোন সময় আদায় করলেই হবে এর জন্য বাধ্যতামূলক কোন দিন, তারিখ নির্দিষ্ট নেই। (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।