পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তরাঁ বন্ধ রাখলে ব্যবসায় ক্ষতি হবে না বরং আরো বরকত হবে
যে সকল হোটেল ব্যবসায়ী রমাদ্বান শরীফে দিনের বেলায় হোটেল রেস্তরাঁ খোলা রাখে, আমি এরকম অনেকের সাথে কথা বলেছি। তাদের দাবি, এমনিতেই রমাদ্বান শরীফে মানুষ হোটেলে কম খায়। তাই দিনের বেলায় খোলা রাখলে নাকি লাভ না হলেও অন্তত হোটেল ভাড়া এবং স্টাফদের বেতনটুকু উঠে আসে। নাউযুবিল্লাহ!
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলায় ‘দিনের বেলায় হোটেল বন্ধ রাখে’ এই রকম এক হোটেল ব্যবসায়ীর সাথে আলাপ করি, তারা শুধু বিকালে ইফতারি বিক্রি করে। সেই ব্যবসায়ী আমাকে বলেছিলো, “এ পবিত্র মাসে মাত্র দুই ঘণ্টা ইফতারি বিক্রি করে দৈনিক যে লাভ হয়, তা সারা বছর কোনো দিনই হয় না।” সুবহানাল্লাহ!
আসলে রিজিকের বিষয় সম্পূর্ণ মহান আল্লাহ পাক উনার কুদরাত উনার অন্তর্ভুক্ত। কেউ যদি এ নিয়ত করে যে, সে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির লক্ষ্যে পবিত্র রমাদ্বান শরীফ উনার সম্মানার্থে দিনের বেলায় হোটেল-রেস্তরাঁ বন্ধ রাখবে, তবে মহান আল্লাহ পাক তিনি অবশ্যই ঐ ব্যবসায়ীকে খাস রহমত দান করবেন, এবং কুদরতী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীকে সহীহ সমঝ দান করুন। আমীন!
-মুহম্মদ আবুল খায়ের।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।