সংবাদ বিজ্ঞপ্তি :
পবিত্র রমজানে স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পবিত্র রমজান মাসে দেশের স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছেন তেজগাঁও, নাখালপাড়া ও ফার্মগেট এলাকার সর্বস্তরের দ্বীনদার মুসলমান। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর তেঁজগাও শিল্পঅঞ্চলের তিব্বত মোড়ে “তেজগাঁও, নাখালপাড়া ও ফার্মগেট এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান” এর ব্যানারে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস তাক্বওয়া অর্জনের মাস। এই মাসে রোজা পালন, তারাবির নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে নৈতিকতা ও আত্মশুদ্ধির চর্চা বৃদ্ধি পায়। কিন্তু বিদ্যালয় খোলা থাকায় শিক্ষার্থীরা সঠিকভাবে রোজা পালন ও ইবাদত করতে পারছে না।
অভিভাবক মুহম্মদ আনোয়ার হুসাইন বলেন, শিশু বয়সেই তার মধ্যে দ্বীনি অনুশীলনের অভ্যাস গড়ে তুলতে হবে। কিন্তু রমজান মাসে নিয়মিত ক্লাসের কারণে তারা রোজা রাখতে কষ্ট পায়, তারাবির নামাজ পড়তে পারে না। এর ফলে নৈতিক শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান তরুণ সমাজে নৈতিক অবক্ষয় স্পষ্টভাবে দৃশ্যমান, যা রোধে রমজান মাসে দ্বীনি চর্চার পূর্ণ সুযোগ অত্যন্ত জরুরি।
অভিভাবক মুহম্মদ ফরিদ বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের দ্বীনি ও সাংবিধানিক অধিকার। অথচ অমুসলিমদের বিভিন্ন দিবসে স্কুল ছুটি দেওয়া হলেও মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসে ছুটি দেয়া হচ্ছে না, যা চরম বৈষম্যমূলক।
তিনি আরও বলেন, অমুসলিমদের পূজা-পার্বণে মুসলমান শিক্ষার্থীদের ছুটির প্রয়োজন নেই। অথচ তাদের দিবসে নিয়মিত ছুটি দেয়া হয়। এমনকি ইউরোপ-আমেরিকার মতো অমুসলিম প্রধান দেশেও মুসলমানদের দিবসে ছুটি দেওয়া হয় না। তাহলে আমাদের দেশে কেন এই বৈষম্য থাকবে?
অভিভাবকরা বলেন, রমজান মাসে কলেজ বন্ধ থাকলেও শিশুদের স্কুল খোলা রাখা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। বরং শিশুদের জন্যই রমজানে ছুটি বেশি প্রয়োজন।
তারা আরও দাবি করেন, রমজানের প্রস্তুতির কথা বিবেচনা করে অন্তত রমজান শুরুর সাত দিন আগেই স্কুল বন্ধ ঘোষণা করা উচিত। সমাবেশ শেষে অভিভাবকরা অবিলম্বে পবিত্র রমজান মাসে স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছুটি ঘোষণার দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)