প্রশাসনে ঘন ঘন রদবদল, স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কোনো নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সচিবদের দপ্তর পরিবর্তন অস্বাভাবিক নয় বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তবে অল্প সময়ের ব্যবধানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘন ঘন বদলি প্রশাসনিক স্থিতিশীলতা, কাজের ধারাবাহিকতা ও কর্মকর্তাদের কর্মপ্রেরণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অল্প সময়ের ব্যবধানে নিয়মিতভাবে রদবদলের ঘটনা ঘটেছে। প্রশাসনে ঘন ঘন রদবদলে প্রশাসনিক কর্মকা-ে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
কোনো নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সচিবদের দপ্তর পরিবর্তন অস্বাভাবিক নয় বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তবে অল্প সময়ের ব্যবধানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘন ঘন বদলি প্রশাসনিক স্থিতিশীলতা, কাজের ধারাবাহিকতা ও কর্মকর্তাদের কর্মপ্রেরণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পদায়নের পর কাজের মূল্যায়ন কিংবা কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়িত্ব বা দপ্তর পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তবে যৌক্তিক কারণ ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত নয়। ঘন ঘন বদলিতে কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়, যা সংশ্লিষ্ট দপ্তরের কাজের গতিশীলতা ব্যাহত করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে দলীয়করণসহ বিভিন্ন অভিযোগ ছিল। দীর্ঘদিনের সেসব সমস্যা থেকে উত্তরণ ঘটিয়ে জনমুখী, সুশৃঙ্খল, কর্মদক্ষ ও গতিশীল প্রশাসন তৈরিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণে ন্যায্যতা, যুক্তি ও ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি।
সরকারের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়নসহ সব ধরনের রদবদলে মেধা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘সরকারি কর্মজীবীদের বদলি-পদায়নে মেধা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। কোনো কর্মকর্তা এক দপ্তরে দীর্ঘদিন দায়িত্ব পালন করলে তাকে অন্যত্র সরিয়ে দেয়ার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়। পেশাদার, জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’
সরকারি কর্মজীবীদের বদলি, পদায়ন নিয়মিত কার্যক্রমের অংশ। এটা স্বাভাবিক প্রক্রিয়া। মাঠ প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রেই সৎ, দক্ষ, মেধাবী সর্বোপরি পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রশাসন সচল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা এক সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোয় সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। কোনো কর্মকর্তাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার কিছুদিনের মধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাজের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে এবং কাজের গতিও কমে যাচ্ছে। একই সঙ্গে কর্মকর্তাদের কর্মস্পৃহা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকার যানজট কমাতে ৪ উদ্যোগ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ড্রাইভিং লাইসেন্সে মহা অনিয়ম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












