সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
পবিত্র যাকাত ফিতরা সংগ্রহ করে দ্বীনি খেদমতের আনজাম সবাইকে দিতে হবে
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, যাকাত ফিতরা সংগ্রহ করা ফরজে আইন। সকলের জন্য যাকাত ফিতরা সংগ্রহ করা দায়িত্ব কর্তব্য। রছম রেওয়াজ মুরিদ না হয়ে হাকিকী মুরিদ হওয়া উচিত। যখন ফসল উঠবে তখনি ওশর দিতে হবে। রমাদ্বান শরীফ আসলে ফিতরা দিতে হবে। আর সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন জনের যাকাতের নেছাব পূর্ণ হয়। সেজন্য যাকাত সংগ্রহের বিষয়টা সারা বছরই করতে হয়। কোন কাজ কারো জন্য কখনো বন্ধ থাকে না। নেক কাজ চক্ষু খোলা থাকতে নগদ নগদ করে ফেলতে হবে। হায়াতে থাকতেই নেক কাজ করে ফেলতে হবে। পবিত্র রমাদ্বান শরীফ মাসে যাকাত ফিতরা সংগ্রহের জন্য বেশী বেশী কাজ করতে হবে। অনেকেই যাকাত সঠিক জায়গায় না দেয়ার কারণে তাদের যাকাত আদায়ের ফরজ পূর্ণ হয় না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র যাকাত ফিতরা সংগ্রহ করে দ্বীনি খেদমতের আনজাম সবাইকে দিতে হবে। যাকাত ফিতরা সংগ্রহ করতে হবে, নিজেরটা দিতে হবে, পরিচিতদের থেকে যাকাত ফিতরা সংগ্রহ করে এনে জমা দিতে হবে। যারা কেনাকাটা করে তারা সেসব প্রতিষ্ঠান হতে যাকাত সংগ্রহ করে আনতে হবে। যাকাত দেয়া হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাস দোয়া মুবারক পাওয়া যায়, ইহকাল পরকালে সহজেই কামিয়াবী হাসিল হয়। যেকোন কাজ করতে গেলে টাকা পয়সা দরকার। যাকাত ফিতরা ওশর মানত কাফফারা দান সদকা সংগ্রহ করে নেক কাজগুলো সম্পাদনের তহবিল করতে হবে। সবাইকে মৃত্যু পর্যন্ত হিদায়েতের উপর ইস্তেকামত থাকতে হবে। সবারই এ বিষয়ে ফিকির করতে হবে। মৃত্যুর সময় ঈমানের সাথে ইন্তেকাল করতে পারলে সেটাই হবে আসল কামিয়াবী। এজন্য সবাইকে আসল কামিয়াবী হাসিল করার জন্য সবসময় কোশেশ করতে হবে। আদেশ নিষেধগুলো যথাযথভাবে আমল করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












