পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ নিয়ে বিভ্রান্তি নিরসন (২) (একটি দলীলভিত্তিক পর্যালোচনা)
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ
৮. ফিক্বহে হানাফীর সুপ্রসিদ্ধ কিতাব ‘রদ্দুল মুহতার’ উনার কিতাবুছ ছলাত অধ্যায়ে উল্লেখ রয়েছে-
وَجَزَمَ الْحَافِظُ عَبْدُ الْغَنِيِّ الْمَقْدِسِيَّ رحمة الله عليه فِي سِيرَتِهِ بِأَنَّهُ لَيْلَةَ السَّابِعِ وَالْعِشْرِينَ مِنْ رَجَب وَعَلَيْهِ عَمَلُ أَهْلِ الْأَمْصَارِ
অর্থ: হযরত ইমাম হাফিয আব্দুল গণী মাক্বদিসী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সীরাতগ্রন্থে চূড়ান্ত মতামত প্রকাশ করেছেন যে, পবিত্র মি’রাজ শরীফ সংঘটিত হয়েছে পবিত্র রজবুল হারাম শরীফ মাসের ২৭ তারিখ এবং এর উপরই সমস্ত শহর, দেশবাসী উনাদের আমল প্রতিষ্ঠিত রয়েছে। (আদ দুররুল মুখতার ১/৩৫২, রদ্দুল মুহতার ৩/৮৬)
৯. বুখারী শরীফের অন্যতম শরাহগ্রন্থ ‘আল কাওছারুল জারী’ উনার মধ্যে উল্লেখ রয়েছে-
فإن الإسراء كان بعد النبوة بعشر سنين وثلاثة أشهر ليلة سبع وعشرين من رجب
অর্থ: নিশ্চয়ই পবিত্র ইসরা অর্থাৎ মি’রাজ শরীফ সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের দশ বছর তিন মাস পরে সম্মানিত রজবুল হারাম শরীফ মাসের ২৭ তারিখে সংঘটিত হয়েছেন। (আল কাওছারুল জারী ২/২৭)
১০. হযরত মুহম্মদ ইবনে ইসমাঈল ইবনে ছলাহ ইবনে মুহম্মদ আল হাসানী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ১১৮২ হিজরী) তিনি বলেন-
ثم رأيت بعد هذا أنه جزم النووي أن المعراج به- صلى الله عليه وسلم- كان ليلة سبع وعشرين من رجب، قال: هذا في السير من الروضة
অর্থ: অতঃপর আমি লক্ষ্য করলাম যে, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি নিশ্চিত করেছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মি’রাজ শরীফ সংঘটিত হয়েছিলো পবিত্র রজবুল হারাম শরীফ মাসের সাতাশতম রাতে। এটা তিনি উনার ‘রওদ্বাতুত ত্বালিবীন’ নামক সীরাত গ্রন্থে বর্ণনা করেছেন। (আত তানভীর শরহুল জামিয়িছ ছগীর ৯/ ৫৪৮)
১১. কিতাবে আরো বর্ণিত রয়েছে-
ولقد وقع الإسراء والمعراج في السنة الثانية عشرة من البعثة النبوية، وفي الليلة السابعة والعشرين من شهر رجب كما هو المشهور
অর্থ: আর পবিত্র ইসরা ও মিরাজ শরীফ সংঘটিত হয়েছিলো সম্মানিত নুবুওওয়ত মুবারক প্রকাশের দ্বাদশ বছরে এবং পবিত্র রজবুল হারাম শরীফ মাসের সাতাশতম রাত্রিতে। আর এটিই সুপ্রসিদ্ধ অভিমত। (আল ক্বওলুল মুবীন ফী সীরাতে সায়্যিদিল মুরসালীন ১৫৩ পৃষ্ঠা)
উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্টই প্রমাণিত পবিত্র মি’রাজ শরীফ ২৭ রজবুল হারাম শরীফে সংঘটিত হয়েছেন। সুবহানাল্লাহ!
এবার একটু উছূলি আলোচনা করা যাক। উপরের দলীলসমূহে কিছু বাক্য উল্লেখ করা হয়েছে। যেমন:
* وعليه عمل الناس -এই মতের উপরই সমস্ত মুসলমান অর্থাৎ আলিম-উলামা উনাদের আমল প্রতিষ্ঠিত রয়েছে।
* وَعَلَيْهِ عَمَلُ أَهْلِ الْأَمْصَارِ -এই মতের উপরই সমস্ত শহর, দেশবাসী উনাদের আমল প্রতিষ্ঠিত রয়েছে।
* كما هو المشهور -এটাই প্রসিদ্ধ অভিমত।
* وهو الأقوى এটাই সবচেয়ে শক্তিশালী অভিমত।
এই ধরনের আরো অনেক শব্দ ও বাক্য রয়েছে, যা হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা কোনো বিষয়ে যখন একাধিক মত থাকে তখন সেখান থেকে অধিক বিশুদ্ধ মত বুঝানোর জন্য ব্যবহার করে থাকেন। আর পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ বর্ণনার ক্ষেত্রে অনেকে অনেক অভিমত প্রকাশ করেছেন। তবে চূড়ান্ত অভিমত হিসেবে একাধিক ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা পবিত্র ২৭শে রজবুল হারাম শরীফ উনার পক্ষে অভিমত দিয়ে উপরোক্ত বাক্যসমূহ ব্যবহার করেছেন।
কিন্তু অপরপক্ষে যারা বলে পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, তারা কি তারজীহপ্রাপ্ত অন্য কোনো তারিখের পক্ষে দলীল পেশ করতে পারবে? কখনোই পারবে না। শুধু ফিতনা ছড়াতে পারবে। এটাই তাদের কাজ।
তাছাড়া হযরত যারক্বানী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ বর্ণনার পরে একটা উছূল বর্ণনা করেছেন যে-
فإن المسألة إذا كان فيها خلاف للسلف ولم يقم دليل على الترجيح واقترن العمل بأحد القولين أو الاقوال، وتلقى بالقبول فإن ذلك مما يغلب على الظن كونه راجحا
অর্থ: কেননা (নিয়ম হচ্ছে,) কোনো বিষয়ে যদি সালফে ছালেহীন অর্থাৎ পূর্ববর্তীতের মধ্যে মতভেদ থাকে এবং কোনো মতকে প্রাধান্য দেয়ার জন্য স্পষ্ট দলিল না পাওয়া যায়, এমতাবস্থায় যদি ঐ মতগুলোর কোনো একটির উপর মানুষের আমল চলতে থাকে এবং তা সাধারণভাবে গ্রহণযোগ্যতা লাভ করে, তাহলে এতে প্রবল ধারণা সৃষ্টি হয় যে সেটিই অধিক প্রাধান্যপ্রাপ্ত (শক্তিশালী) মত। (শরহুয যারক্বানী আলাল মাওয়াহিব ২/৭১)
উনার এই উছূল দ্বারাও পবিত্র শবে মি’রাজ শরীফ সংঘটিত হওয়ার বিষয়টি ২৭শে রজবুল হারাম শরীফই প্রমাণিত হয়। কেননা পবিত্র ২৭শে রজবুল হারাম শরীফের উপরই যুগ যুগ ধরে সমস্ত মুসলিম উম্মাহর আমল চলে আসছে এবং এটাই মুসলমানগণ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই যারা বলে পবিত্র মি’রাজ শরীফ ২৭শে রজবুল হারাম শরীফে সংঘটিত হয়েছেন এটা প্রমাণিত না। তারা মূলত চরম জাহিল ও মিথ্যাবাদী হওয়ার কারণেই এমনটা বলে থাকে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে দূরে সরিয়ে রাখা, উনার আলোচনা না হওয়া। নাঊযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সমস্ত মুসলমানদেরকে এদের ধোঁকা থেকে হিফাযত করুন এবং পবিত্র মি’রাজ শরীফ উনাকে সম্মান, তা’যীম-তাকরীম করার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত, কুরবত, মুহব্বত মুবারক হাছিল করার তাওফীক্ব দান করুন। আমীন! (সমাপ্ত)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক নযরে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক:
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘আহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল খ্বামিসাহ্ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মাসাকীন আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আস সাদিস আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদুন নাস, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফযালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি হচ্ছেন মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে ঊলা বা প্রথমা, কুবরা বা মূল, বড়, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল এবং সম্মানিত দ্বীন ইসলাম উনারও মূল
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মাওলানা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছূরত মুবারক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আহলু বাইতি রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়মি মাক্বামে উম্মাহাআহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












