পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার চাঁদ দেখা গেছে
মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে। তাই আজ রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মহান মাস পবিত্র রমাদ্বান শরীফ উনার ১লা তারিখ মুবারক। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৯শে শা’বান শরীফ, ১২ আশির ১৩৯১ শামসী (১১ মার্চ ২০২৪ খৃঃ) দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাজলিসু রুইয়াতিল হিলাল উনার প্রতিনিধিগণ তাঁদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন এবং আকাশ পরিষ্কার থাকায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমার্টিন, মৌলভীবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, ঝালকাঠি, বগুড়া, ঝিনাইদহ, কুড়িগ্রাম, নওগাঁ, কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, লক্ষ্মীপুর, পাবনা, শরীয়তপুরসহ দেশের অধিকাংশ এলাকা থেকে চাঁদ দেখতে পাওয়ার খবর পরিবেশন করেন।
তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ১৩ আশির ১৩৯১ শামসী (১২ মার্চ ২০২৪ খৃঃ) থেকে শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মহান মাস পবিত্র রমাদ্বান শরীফ উনার ১লা তারিখ মুবারক অর্থাৎ ১লা রোযা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।