সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, রাত ১২:২৯
পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ

মহান আল্লাহ পাক তিনি প্রতিটি ফরযকে মহাসম্মানিত সুন্নত মুবারক দ্বারা সৌন্দর্যম-িত করেছেন এবং মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ ফরযের পরিপূরকও। এমন কোনো ইবাদত নেই, যা মহাসম্মানিত সুন্নত মুবারক দ্বারা প্রতিষ্ঠিত নয়। তাই এখানে নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ আলোচনা করা হলো।

ক্বিয়াম বা দাঁড়ানোর মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ:
১. নামায আদায়ের জন্য সোজা হয়ে দাঁড়ানো।
২. নামায আদায়ার্থে দাঁড়ানোর সময় পাদ্বয়ের মাঝখানে চার অঙ্গুলি হতে এক বিঘত পরিমাণ ফাঁক রেখে দাঁড়ানো। স্বাস্থ্যের কারণে এক বিঘত ব্যবধানের মধ্যে দাঁড়ানো সম্ভব না হলে যেভাবে দাঁড়ালে আসান বা সহজ হয়, সেভাবে দাঁড়াবে।
৩. তাকবীরে তাহরীমা বাঁধার সময় পুরুষেরা কান বরাবর এবং মহিলারা স্কন্ধ (কাঁধ) পর্যন্ত হাত উঠাবে।
৪. মুক্তাদীগণ ইমামের তাকবীরে তাহরীমা বাঁধার পরপরই তাকবীর বলে হাত বাঁধবে।
৫. তাহরীমা বাঁধার সময় বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের লতি স্পর্শ করা এবং এ সময় মাথা সোজা রাখা।
৬. কান পর্যন্ত হাত উঠানোর সময় অঙ্গুলিসমূহ স্বাভাবিকভাবে রাখবে এবং অঙ্গুলির অগ্রভাগ ক্বিবলামুখী করে রাখবে।
৭. পুরুষেরা নাভীর নিচে আর মেয়েরা বক্ষদেশে হাত রাখবে এবং উভয়ে বাম হাতের উপর ডান হাত রাখবে।
অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কব্জি জড়িয়ে ধরবে এবং শাহাদাত, মধ্যমা ও অনামিকা অঙ্গুলি কব্জির উপরিভাগে সোজা ও মিলিতভাবে রাখবে। এছাড়া বাম হাতের উপর ডান হাত রাখা অথবা বাম হাতের কব্জি ডান হাত দ্বারা জড়িয়ে ধরবে।
৮. ইমাম তাকবীরসমূহ উচ্চস্বরে বলবে আর মুক্তাদীগণ চুপে চুপে বলবে।
৯. ছানা পড়া।
১০. প্রথম রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে পবিত্র আঊযুবিল্লাহ শরীফ ও পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা। এছাড়া প্রত্যেক রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা মহাসম্মানিত সুন্নত মুবারক, তা যে কোনো নামাযই হোক না কেনো।
১১. পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া শেষ হলে চুপে আমীন বলা।
১২. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর মহাসম্মানিত সুন্নত মুবারক মুতাবিক পবিত্র সূরা শরীফ মিলানো। যেমন- তিওয়ালে মুফাছছল, আওসাতে মুফাছছল ও কিছারে মুফাছছল।
১৩. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর অন্য পবিত্র সূরা শরীফ মিলানোর পূর্বে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলার ছূরত বা অবস্থা নিম্নরূপ-
নামায যদি যেহরী বা সশব্দে হয়, তখন যে সূরা শরীফ পাঠ করা হবে, তা প্রথম থেকে পাঠ করা হোক অথবা মাঝখান থেকেই পাঠ করা হোক ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে না। আর যদি নামায সেররী বা চুপে চুপে হয়, তখন পবিত্র সূরা শরীফ উনার প্রথম থেকে পাঠ করলে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে। কিন্তু পবিত্র সূরা শরীফ উনার মধ্য থেকে পাঠ করলে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে না।
১৪. ইমাম হলে ইমামতির নিয়ত করা।
১৫. বিতির নামায উনার মধ্যে যেকোনো দু‘আ ‘কুনূত পড়া ওয়াজিব কিন্তু প্রচলিত দু‘আ ‘কুনূত যথা- “আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ...... বিল কুফফারি মুলহিক্ব” পড়া মহাসম্মানিত সুন্নত মুবারক।
১৬. দু‘আ কুনূত শেষে যেকোনো পবিত্র দুরূদ শরীফ পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক। শুধু “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” পাঠ করলেও পবিত্র দুরূদ শরীফ পাঠের মহাসম্মানিত সুন্নত মুবারক আদায় হয়ে যাবে।
১৭. ফরয নামায উনার তৃতীয় ও চতুর্থ রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া।

মহান আল্লাহ পাক তিনি সকলকে মহাসম্মানিত সুন্নতী তারতীবে নামায আদায় করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ৮ ঘণ্টা আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৫ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬