পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
তাশাহ্হুদ বা আত্তাহিয়্যাতু
اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّـبَاتُ. اَلسَّلَامُ عَلَيْكَ اَيُّـهَا النَّبِىُّ وَرَحْـمَةُ اللهِ وَبَـرَكَاتُهٗ. اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِـحِيْنَ. اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُـحَمَّدًا عَـبْدُهٗ وَرَسُوْلُهٗ.
অর্থ : সমস্ত সম্মান, সর্বপ্রকার মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় মহান আল্লাহ তায়ালা উনারই জন্য। হে আমার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার উপর শান্তি, মহান আল্লাহ পাক উনার রহমত ও উনার বরকত বর্ষিত হোক এবং (আপনার উসীলায়) আমাদের ও মহান আল্লাহ পাক উনার নেক বান্দাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো মা’বূদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার খাছ বান্দা এবং উনার খাছ রসূল।
তাশাহ্হুদ উনার পর পবিত্র দুরূদ শরীফ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلٰنَا مُـحَمَّدٍ وَّعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلٰنَا مُـحَمَّدٍ. كَمَا صَلَّيْتَ عَلٰى سَيِّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا اِبْرَاهِيْمَ. اِنَّكَ حَـمِيْدٌ مَّـجِيْدٌ.
اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى سَيِّدِنَا مَوْلٰنَا مُـحَمَّدٍ وَّعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلٰنَا مُـحَمَّدٍ. كَمَا بَارَكْتَ عَلٰى سَيِّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا اِبْرَاهِيْمَ. اِنَّكَ حَـمِيْدٌ مَّـجِيْدٌ.
অর্থ : হে মহান আল্লাহ পাক! আপনি আমাদের সাইয়্যিদ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর খাছ রহমত নাযিল করুন। যেরূপ হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার উপর এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর রহমত নাযিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।
হে মহান আল্লাহ পাক! আপনি আমাদের সাইয়্যিদ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর বরকত নাযিল করুন। যেরূপ হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার উপর এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর বরকত নাযিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।
দুয়ায়ে মাছূরা
اَللّٰهُمَّ اِنِّـىْ ظَلَمْتُ نَـفْسِىْ ظُلْمًا كَثِيْرًا وَّلَايَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ فَاغْفِرْلِىْ مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَـمْنِىْ اِنَّكَ اَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ.
অর্থ : আয় বারে ইলাহী! আমি আমার নফসের উপর অনেক যুলুম করেছি। আর আপনি ব্যতীত গুনাহরাশি ক্ষমা করার কেউ নেই। কাজেই আপনি নিজের পক্ষ হতে আমাকে ক্ষমা করুন এবং আমার উপর দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়াময়।
দুয়ায়ে কুনূত
اَللّٰهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَـتَـوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْـخَيْرَ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَـخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّـفْجُرُكَ اَللّٰهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعٰى وَنَـحْفِدُ وَنَرْجُوْ رَحْـمَتَكَ وَنَـخْشٰى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ.(صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ)
অর্থ : হে মহান আল্লাহ পাক! নিশ্চয়ই আমরা আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি এবং আপনার নিকট ক্ষমা চাচ্ছি। আমরা আপনার উপর ঈমান আনছি এবং আপনার প্রতি তাওয়াক্কুল (নির্ভর) করছি। আমরা আপনার প্রতি উত্তম প্রশংসা আরোপ করছি এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা আপনার অবাধ্য হবোনা, বরং বর্জন করবো ও ত্যাগ করবো তাদেরকে, যারা আপনার নাফরমানী করে। হে মহান খোদা তায়ালা! আমরা আপনারই ইবাদত করছি ও আপনারই জন্যই নামায পড়ছি ও সিজদা করছি এবং আপনাকে পাওয়ার জন্যই কোশেশ করছি ও আপনারই দিকে অগ্রসর হচ্ছি। আপনার দয়ার আশা করছি এবং আপনার শাস্তিকে ভয় করছি। নিশ্চয়ই আপনার শাস্তি কাফির, অবাধ্যদের প্রতি বর্তিত।
সালাম
সবশেষে ডানে-বাঁয়ে সালাম ফিরিয়ে নামায শেষ করতে হবে।
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْـمَةُ اللهِ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৮তম পর্ব)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












