বিভাগ: নারী নির্যাতন
পবিত্র দ্বীন ইসলাম বিমুখতা ও ভোগবাদী অশ্লীল সাংস্কৃতিক আগ্রাসন নারী নির্যাতনের মূল কারণ (২)
, ০৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯০ শামসী সন, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
(গত ১৪ জুমাদাল ঊখরা শরীফের পর)
সারাবিশ্বে মহিলা নির্যাতনের অনেক কারণ রয়েছে। দেরীতে হলেও পাশ্চাত্যে অনেকের মধ্যে বোধোদয় ঘটেছে যে, পশ্চিমা বিশ্বে অপরাধ প্রবণতা, হত্যা, নির্যাতনসহ সামাজিক অস্থিরতার প্রধান কারণ হচ্ছে সমঅধিকারের নামে সামাজিক বন্ধনের অস্তিত্ব বিনাশ। এই সামাজিক বন্ধন লোপ পাওয়ার পেছনে রয়েছে অবাধ অশ্লীল স্বাধীনতা। অবাধ অশ্লীল স্বাধীনতার কারণে তারা আজ ধ্বংসের মুখোমুখি। এই ভয়াবহ ধ্বংস ঠেকানোর জন্য তারা আবার পরিবার প্রথার দিকে ফিরে যাওয়ার চেষ্ঠা করছে। এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। এজন্য পোপ জন পল আমেরিকায় এক সম্মেলনে মানবিক প্রশান্তির লক্ষ্যে পরিবারের দিকে ফিরে আসার আহবান জানিয়েছে। পশ্চিমা বিশ্ব যেসব কারণে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোকে মুসলিম বিশ্বের দেশগুলোর উপর সুকৌশলে চালিয়ে দিচ্ছে। এ কাজের প্রধান হাতিয়ার হচ্ছে নারীবাদের শ্লোগান। এদেরকে একটি শক্তি হিসেবে প্রমাণ করার জন্য পারিবারিকভাবে কাজ করা হচ্ছে। এ ছাড়া নারী নির্যাতন, নারী অমর্যাদার প্রধান সহায়ক অশ্লীলতা ও অবাধ যৌনতা।
এই পুঁজিবাদের আন্তর্জাতিক ভাড়াটেরা সে লক্ষ্যেই মুসলিম দেশগুলোতে কাজ করছে। এরা এতোটা বেপরোয়া যে, বাংলাদেশের মতো ৯৮ ভাগ মুসলিম প্রধান দেশে ফ্যাশন শো প্রতিযোগিতা, মডেলিং প্রতিযোগিতা, সুইমিংপুল, ওপেন কনসার্ট, মিস বাংলাদেশ প্রতিযোগিতা, অভিনেত্রীদের ফুটবল মহড়া, অশ্লীল পত্র পত্রিকা, গ্রুপ থিয়েটার, অশ্লীল বিজ্ঞাপন চিত্র, অশ্লীল সাহিত্য, অশ্লীল আকাশ সংস্কৃতি প্রভৃতি চালু করেছে। নারীবাদীরা এগুলোকে প্রগতির নিয়ামক মনে করে। এরা এখন নৈতিক শিক্ষার বিরোধিতা করে যৌন শিক্ষা চালু করার পরামর্শ দেয়। এমনকি চলতি বছরে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ক্লাসের মধ্যে প্রকাশ্যে কোমলমতি শিশু-কিশোর, তরুণ-তরুণীদের মধ্যে যৌন ও প্রজনন শিক্ষা চালু করেছে। প্রগতির ছদ্মাবরণে আন্তর্জাতিক নারীবাদীরা তাদের কুমতলব পূর্ণ করার জন্যে। তাদের মতো লেজকাটা শিয়ালে পরিণত করার প্রয়াসে। নারী অধিকারের নামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আঘাত হানা হচ্ছে সম্মানিত দ্বীন ইসলাম উনার রীতি-নীতি ও পদ্ধতির বিরুদ্ধে। অথচ তাদেরই উদ্ভাবিত ও প্রবর্তিত অনৈতিক কৃষ্টিকালচারই সারাবিশ্বে মহিলা নির্যাতনের মূল কারণ।
(১) সুন্দরী প্রতিযোগিতা
আর্ন্তজাতিক পুঁজিবাদী-নারীবাদীরা সুন্দরী প্রতিযোগিতার নামে প্রতিবছর বিভিন্ন দেশে নারীদেহ প্রদর্শনীর আয়োজন করে। এখন থেকে ৭২ বছর আগে ১৯৫১ সালে লন্ডনে প্রথম অনুষ্ঠিত হয় বিশ্ব প্রতিযোগিতা। এরপর ইউরোপ, আমেরিকা ও এশিয়াসহ বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নামক অশ্লীলতার মূল বিষয় হলো- এক ঝাঁক তরুণী-যুবতীর নানান অশ্লীল অঙ্গশোভা প্রদর্শন। যেসব কথিত সুন্দরী ষোড়শী তরুণী-যুবতীরা এই প্রতিযোগিতায় তালিকাভুক্ত হয় তাদেরকে কয়েকটি পর্বে বাছাই করা হয়। তালিকা প্রস্তুত করে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রায় বিবস্ত্র হয়ে বিভিন্ন ধাপে দেহের বিভিন্ন অঙ্গ প্রদর্শন করে পরীক্ষা দিয়ে চূড়ান্তু পর্বের জন্য মনোনয়ন করা হয়। বিভিন্ন পর্বে বেশ কয়েকদিন ধরে এই দেহ প্রদর্শনী প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। যেসব তরুণীর দেহের বাঁক সবচেয়ে প্রখর তারাই নাকি কথিত সবচেয়ে সুন্দরী। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
উল্লেখ্য ১৯৯৬ সালের ২৩ নভেম্বর দক্ষিণ ভারতের প্রদেশ কর্ণাটকের রাজধানী বাঙ্গালোরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। ভারতে ভারতীয় কথিত কিংস্টার অমিতাভ বচ্চন ছিলো এর প্রধান উদ্যোক্তা। তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় বিনিয়োগ করে প্রায় ৩০ কোটি রুপী। ভারত অশ্লীলতার স্বর্গরাজ্য হওয়ার পরও তৎসময় এই অশ্লীল প্রতিযোগিতা বন্ধ করতে ১০ লাখ প্রতিবাদপত্র পাঠায় দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণ। তাতে কর্ণপাত না করে ব্ল্যাক ক্যাট বাহিনী মোতায়েন করে ভারতের সরকারী সহায়তায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় ১১৫টি দেশ এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এর ফলে বিশ্বের প্রায় দু’শ টিভি দর্শক এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করে।
-উম্মু সাদিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৭)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (১)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












