পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল খ¦মীস (বৃহস্পতিবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল খ¦মীস (বৃহস্পতিবার) ২৯শে জুমাদাল ঊলা শরীফ, ১৫ সাবি’ (১৩৯১ শামসী,) ১৪ ডিসেম্বর (২০২৩ খৃঃ) দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
“মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস” উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রুইয়াতিল হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং দেশের খাগড়াছড়ি জেলার হাতিমুড়া, বান্দরবান, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার প্রতিনিধিগণ চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন।
তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ইয়াওমুল জুমুয়াহ শরীফ ১৬ সাবি’ ১৩৯১ শামসী, (১৫ ডিসেম্বর ২০২৩ খৃঃ) হচ্ছে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার ১লা তারিখ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।