রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
ইলমে আরূজী অর্থাৎ ছন্দ প্রকরণ সংশ্লিষ্ট আদব

পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে গান-বাজনার শরয়ী ফায়ছালা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, রাত ৩:১২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১৪
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে গান-বাজনার শরয়ী ফায়ছালা
হযরত ইবনে জারীর রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আবুছ ছহাবাইল বিকরী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে و من الناس من يشترى لـهو الـحديث ليضل عن سبيل الله এ পবিত্র আয়াত শরীফ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত অন্য মা’বুদ বা উপাস্য নেই। উনার শপথ করে বলছি, (لـهو الـحديث) ‘লাহওয়াল হাদীছ’ শব্দ মুবারক উনার অর্থ হচ্ছে সঙ্গীত বা গান-বাজনা। তিনি তিনবার এরূপ বলেছেন।
অনুরূপ হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ইকরামা রহমতুল্লাহি আলাইহি, হযরত সাইদ ইবনে যুবাইর রহমতুল্লাহি আলাইহি, হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাকহূল রহমতুল্লাহি আলাইহি, হযরত আমর ইবনে শুয়াইব রহমতুল্লাহি আলাইহি ও হযরত আলী ইবনে বুযাইমা রহমতুল্লাহি আলাইহি উনারা لـهو الـحديث)) ‘লাহওয়াল হাদীছ’ শব্দ মুবারক উনার অর্থ সঙ্গীত বা গান-বাজনা বলেছেন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ‘উক্ত পবিত্র আয়াত শরীফখানা সঙ্গীত ও বাদ্যযন্ত্রসমূহ সম্বন্ধে নাযিল হয়েছে।”
উপরোক্ত বর্ণনা দ্বারা স্পষ্ট প্রমাণিত হল যে, পবিত্র সূরা লুক্বমান শরীফ উনার ৬নং পবিত্র আয়াত শরীফখানা সঙ্গীত ও বাদ্যযন্ত্রসমূহ নিষিদ্ধ হওয়ার সম্বন্ধে নাযিল হয়েছে। তাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও বহু তাবেয়ী রহমতুল্লাহি আলাইহিম উনারা لـهو الـحديث শব্দ মুবারক উনার অর্থ সঙ্গীত বা গান-বাজনা বলে উল্লেখ করেছেন।
গান-বাজনা হারাম হওয়া সম্পর্কিত ২য় পবিত্র আয়াত শরীফ হচ্ছে পবিত্র সূরা নজম শরীফ উনার ৫৯, ৬০ ও ৬১নং পবিত্র আয়াত শরীফ, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
أَفَمِنْ هَذَا الْـحَدِيثِ تَعْجَبُونَ- وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ- وَأَنتُمْ سَامِدُونَ.
অর্থ : “তোমরা কি এ কথার (পবিত্র কুরআন শরীফ উনার) উপর অবাক হচ্ছো ও হাসি-তামাশা করছো এবং ক্রন্দন করছো না, অথচ তোমরা সঙ্গীত বা গান-বাজনা করছো?”
এ পবিত্র আয়াত শরীফসমূহ নাযিল হওয়ার কারণ সম্পর্কে তাফসীরে ইবনে জারীর, ২৭ খ-, ৪৩/৪৪ পৃষ্ঠায় উল্লেখ আছে যে-
عن حضرت قتادة رحـمة الله عليه عن حضرت عكرمة رحـمة الله عليه عن حضرت ابن عباس رضى الله تعالى عنه قوله سامدون قال هو الغناء كانوا اذا سـمعوا القران بغنوا و لعبوا وهى لغة اهل اليمن.
অর্থ : “হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইকরামা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে, তিনি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে রেওয়ায়েত করেন, মহান আল্লাহ পাক উনার কালাম سامدون‘সামিদুন’ (সামুদ ধাতু হতে উৎপন্ন হয়েছে)। এ শব্দ মুবারক উনার অর্থ সঙ্গীত বা গান-বাজনা, যখন কাফিরেরা পবিত্র কুরআন শরীফ শ্রবণ করত, সঙ্গীত বা গান-বাজনা করত ও ক্রীড়া কৌতুকে লিপ্ত হত, এটা ইয়ামেনবাসীদের ভাষা।”
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় তাফসীরে দুররে মানছুর, ৬ষ্ট খ-, ১৩১/১৩২ পৃষ্ঠায় উল্লেখ আছে-
اخرج حضرت عبد الرزاق و حضرت الفريابى و حضرت ابو عبيد و حضرت عبد بن حـميد و حضرت ابن ابى الدنيا و حضرت البزاز و حضرت ابن جرير و حضرت ابن الـمنذر و حضرت ابن ابى حاتـم و حضرت البيهقى رحـمة الله عليهم عن حضرت ابن عباس رضى الله تعالى عنه فى قوله وانتم سامدون قال الغناء باليمانية كانوا اذا سـمعوا القران تغنوا و لعبوا.
অর্থ : “হযরত আব্দুর রজ্জাক’ রহমতুল্লাহি আলাইহি, হযরত ফারইয়াবি রহমতুল্লাহি আলাইহি, হযরত আবূ উবাইদ রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দ্ ইবনে হুমাইদ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবনে আবিদ্দুনইয়া রহমতুল্লাহি আলাইহি, হযরত বাজ্জাজ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবনে জারীর রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবনুল মুনযির রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবনে আবী হাতেম রহমতুল্লাহি আলাইহি এবং হযরত বায়হাকী রহমতুল্লাহি আলাইহি উনারা মহান আল্লাহ পাক উনার কালাম وَأَنتُمْ سَامِدُونَ উনার (ব্যাখ্যায়) হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে রেওয়ায়েত করেন, তিনি বলেন, ইয়ামেনবাসীদের ভাষায় (সামুদ শব্দের) অর্থ সঙ্গীত। যখন কাফিরেরা পবিত্র কুরআন শরীফ শ্রবণ করতো, সঙ্গীত ও ক্রীড়া-কৌতুক করতো।” নাঊযুবিল্লাহ!
অতএব, এ পবিত্র আয়াত শরীফ দ্বারাও প্রমাণিত হলো যে, সঙ্গীত বা গান-বাজনা হচ্ছে কাফিরদের খাছ আমল। যা সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।
গান-বাজনা হারাম হওয়া সম্পর্কে ৩য় পবিত্র আয়াত শরীফ হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ.
অর্থ : “এবং (হে ইবলিস) তুই তাদের মধ্য হতে যাকে পারিস নিজের শব্দ দ্বারা পদস্খলিত কর।” (পবিত্র সূরা বনী ইসরাঈল শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬৪)
এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় তাফসীরে ইবনে জারীর-এর ১৫/৭৬ পৃষ্ঠায় আল্লামা ইবনে জারীর তাবারী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন-
عن حضرت مـجاهد رحـمة الله عليه قوله واستفزز من استطعت منهم بصوتك قال باللهو و الغناء عن حضرت ابن عباس رضى الله تعالى عنه واستفزز من استطعت منهم بصوتك قال صوته كل داع دعا الى معصية الله. و اولى الاقوال فى ذالك بالصحة. فكل صوت كان دعاء اليه والى عمله وطاعته وخلافا للدعاء الى طاعة الله فهو داخل فى معنى صوته.
অর্থ : “হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত পবিত্র আয়াত শরীফ সম্বন্ধে বলেন, “শয়তানের শব্দ” অর্থ হচ্ছে ক্রীড়া ও সঙ্গীত বা গান-বাজনা। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, শয়তানের শব্দের অর্থ যে কোন আহ্বানকারী মহান আল্লাহ পাক উনার বিরুদ্ধাচরণের দিকে আহ্বান করে। এ মতগুলোর মধ্যে সমধিক ছহীহ এই যে, যে কোন শব্দে শয়তানের দিকে, এর কার্য্যরে ও আদেশ পালনের দিকে আহ্বান করা হয় এবং মহান আল্লাহ পাক উনার দিকে আহ্বানের বিপরীত হয়, তা শয়তানের শব্দের অন্তর্র্ভুক্ত হবে। এতে বুঝা যায় যে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ব্যাপক অর্থ গ্রহণ করেছেন, অর্থাৎ সঙ্গীতও এর অন্তর্গত। হযরত ইবনে জারীর রহমতুল্লাহি আলাইহি তিনি এই ব্যাপক অর্থ সমর্থন করেছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৪ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৪ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৪ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৪ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৪ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৫ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে