পবিত্র নামায উনার মাসয়ালা-মাসায়িল
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে পবিত্র ছলাত বা নামায উনার ফযীলত ও গুরুত্ব
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
যে ক্বাযা নামায উনার কথা নিশ্চিত জানা নেই অর্থাৎ বালেগ অবস্থায় নামায ক্বাযা ও নষ্ট হয়েছে কি না এ সন্দেহ দূর করার জন্য যে নামায আদায় করা হয় তাকে উমরী ক্বাযা বলে। যা যথাশীঘ্র আদায় করা অপরিহার্য। নফল নামায আদায় করার চেয়ে উমরী ক্বাযা আদায় করা শ্রেয় যদিও তা নফলের পর্যায়ভুক্ত হয়ে যায়, ফরয ও ওয়াজিব থাকেনা। ক্বাযা নামায ঘরে আদায় করা উত্তম।
উল্লেখ্য যে, উমরী ক্বাযা নফলের নিয়তে পড়া হয়না বরং তা ফরয বা ওয়াজিব আদায়ের নিয়তেই পড়তে হয়।
উমরী ক্বাযার ক্ষেত্রে মাগরিব ও বিতির নামায তিন রাকা‘আতের স্থলে চার রাক‘আত পড়তে হয়। কারণ উমরী ক্বাযা নফল আকারে আদায় করতে হয়, আর নফল বিজোড় হয় না। যেমন- মাগরিব এবং বিতির নামায নিয়ম মুতাবিক যথারীতি শেষ করে সালাম ফিরানোর পূর্বে দাঁড়িয়ে আর এক রাক‘আত (চতুর্থ রাক‘আত) নামায পবিত্র সূরা শরীফ মিলিয়ে পড়তে হবে। অতঃপর রুকূ’, সিজদা করে তাশাহহুদ, পবিত্র দুরূদ শরীফ ও দু‘আ মা’ছুরা পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করতে হবে।
উমরী ক্বাযা উনার নিয়তে রাক‘আত সংখ্যা জরুরী নয়। “আমার জিম্মায় যত ফজর বা যুহর বা আছর ইত্যাদি নামায আছে তন্মধ্যে সর্বপ্রথম যে ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্তের নিয়ত করলাম।” এভাবে প্রত্যেক ওয়াক্তের নিয়ত করতে থাকবে আর ক্বাযা নামায আদায় করতে থাকবে।
ক্বাযা নামায নিষিদ্ধ তিন ওয়াক্ত (সূর্যোদয়, দ্বিপ্রহর ও সূর্যাস্ত) ছাড়া যে কোন সময় আদায় করা যায়।
দলীলসমূহ : ১. ছগীরী, ২. কবিরী, ৩. হিদায়া, ৪. বাহরুর রায়িক্ব, ৫. আলমগীরী, ৬. জহিরীয়া, ৭. দুররুল মুখতার, ৮. রদ্দুল মুহতার, ৯. শামী, ১০. গায়াতুল আওতার ইত্যাদি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












