মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (২২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, বিকাল ৩:৪৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১৪
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (২২)

প্রথম সনদ:
(পূর্বে প্রকাশিতের পর)
এছাড়াও হযরত ইমাম শামসুদ্দীন সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আজওইবাতুল মারদিয়াহ’ কিতাবের ১ম খ-ের ২৩ পৃষ্ঠায় আলোচ্য হাদীছ সম্পর্কে বলেছেন যে, “সাইফ বিন মিসকীন আছে, এবং মাসঊদী আছে, মুসতাদরাকের এ সনদ দূর্বল। ” তিনি লিখেন-
قلت: بل سنده ضعيف، والمسعودي اختلط والحديث منقطع
অর্থ: “বরং সনদ দূর্বল। (রাবী) মাসঊদী হাদীছ বর্ণনায় তালগোল পাকিয়ে ফেলত। তার উপর এই হাদীছটি হলো মুনক্বাতি’। ” (আজওইবাতুল মারদিয়াহ: ১/২৩)
এখানে বুঝার জন্য কয়েকটি বিষয়-ই যথেষ্ট, প্রথমত: রাবী দূর্বল, এবং তার সম্পর্কে জাল, বানোয়াট বর্ণনা, বয়ান করার অভিযোগ আছে। দ্বিতীয়ত: আরেক রাবী ইখতিলাত বা তালগোল পাকিয়ে ফেলার দোষে অভিযুক্ত। তৃতীয়ত: উক্ত হাদীছটির বর্ণনা মুনকাতি।
এতো দলীল থাকার পরেও ‘গরুর গোস্তে রোগ আছে’ বলা বর্ণনাটা হাদীছ নয় বরং জাল-বানোয়াট ও মিথ্যা একটি বর্ণনা। যা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারকে চালিয়ে দেওয়া হয়েছে। নাঊযুবিল্লাহ!

দ্বিতীয় সনদ:
حَدَّثَنَا حَضْرَت ابْنُ نُفَيْلٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ، حَدَّثَنَا حَضْرَت زُهَيْرٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ، حَدَّثَتْنِي امْرَأَةٌ، مِنْ أَهْلِي عَنْ حَضْرَت مُلَيْكَةَ بِنْتِ عَمْرٍو رَحْمَةُ اللهِ عَلَيْها، أَنَّهَا وُصِفَتْ لَهَا سَمْنُ بَقَرٍ مِنْ وَجَعٍ كَانَ بِحَلْقِهَا وَقَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْبَانُهَا شِفَاءٌ، وَسَمْنُهَا دَوَاءٌ، وَلَحْمُهَا دَاءٌ
অর্থ: “হযরত ইবনু নুফাইল রহমতুল্লাহি আলাইহি আমাদের বললেন, তিনি বলেন, হযরত জুহাইর রহমতুল্লাহি আলাইহি আমাদের বললেন, আমার পরিবারের এক নারী হযরত মুলাইকাহ্ বিনতে আমর রহমতুল্লাহি আলাইহা থেকে বর্ণনা করেন একখানা হাদীছ। তাঁর গলায় ব্যথা ছিল এবং তাঁর জন্য গরুর দুধের মাখন/ঘি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। তিনি বললেন: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘গরুর দুধে রয়েছে শেফা, এর ঘি/মাখন ওষুধ। আর এর গোস্তে আছে রোগ’। ” (মারাসীলে আবু দাউদ, ৩১৬ নং পৃষ্ঠা)
হযরত মুলাইকা বিনতে আমর রহমতুল্লাহি আলাইহা উনার ব্যাপারে ইখতিলাফ আছে যে, তিনি ছাহাবীয়াহ্ না তাবিয়াহ্।
আর যেহেতু ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মারাসীলে উপরোক্ত হাদীছটা আনেন, এই সনদে, অতএব এই বর্ণনাটি মুরসাল হাদীছ।
উল্লেখ্য, জমহুর মুহাদ্দিছীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম এবং অধিকাংশ ফকীহ ও উছূলবিদ উনাদের নিকট মুরসাল হাদীছ; জঈফ ও বর্জনীয়। (দলীল: মানহাজুন নাকদ ফি উলুমিল হাদীছ ১/৩৭১ পৃষ্ঠা)
তার উপরে হযরত জুহাইর রহমতুল্লাহি আলাইহি যার থেকে বর্ণনা করেছেন, পরিবারের ঐ মহিলার বিষয়ে তেমন কিছু জানা যায় না, তার পরিচয় তার অবস্থা কিছুই না। এটা একটা সন্দেহ তৈরি করে সনদ সম্পর্কে। এটাকে কারণ দেখিয়ে হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে জঈফ বলেছেন। তার উপর ‘গরুর গোস্তে রোগ আছে’ এই বর্ণনাটি পুরোপরি মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ ও মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী হওয়ায় তা বর্জনীয়।
আলোচ্য বর্ণনাটিতে অনুপস্থিত মহিলা রাবীর ব্যাপারে হযরত ইমাম শামসুদ্দীন সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আজওইবাতুল মারদিয়াহ’ কিতাবের ১ম খ-ের ২২ নং পৃষ্ঠায় এই হাদীছ সম্পর্কে বলেন-
قلت: وليس في سنده من ينظر في حاله، إلا المرأة التي لم تسم، فيضعف الحديث بسببها، لا سيما وقد صح أن النبي صلى الله عليه وسلم ضحى عن نسائه صلى الله عليه وسلم بالبقر وهو لا يتقرب بالداء، ثم إن لعل حَضْرَتْ إِمَام أبا داود رَحْمَةُ اللهِ عَلَيْهِ لم يثبت عنده صحبة حَضْرَت ملكية رَحْمَةُ اللهِ عَلَيْها، حيث ذكر حديثها في المراسيل،
অর্থ: “শুধুমাত্র সেই মহিলা ছাড়া, এর সনদে এমন কেউ নেই, যার অবস্থা জানা যায় না, যার নাম উল্লেখ করা হয়নি। তার নাম-পরিচয় সম্পর্কে কিছুই না জানার কারণে হাদীছটি দুর্বল হয়ে পড়ে। যেহেতু এটি ছহীহ অর্থাৎ প্রমাণিত যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী করেছিলেন। (অতএব এটা নিশ্চিত যে) তিনি রোগ আছে এমন কিছুর মাধ্যমে মহান আল্লাহ পাক উনার তায়াল্লুক অর্থাৎ নিসবত করেন নি। অর্থাৎ গরুর গোস্তে রোগ নেই। আর হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি উনার কাছে হযরত মুলাইকাহ্ বিনতে আমর রহমতুল্লাহি আলাইহা উনার ছোহবত মুবারক প্রমাণিত না। (অর্থাৎ তিনি ছাহাবীয়া না) তাই তিনি এই হাদীছটিকে উনার মারাসীল-এ উল্লেখ করেছেন। ” (আজওইবাতুল মারদিয়াহ: ১/২২)

-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে