মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম {এবং গরুর গোস্ত নিয়ে সকল বিভ্রান্তির খ-নমূলক জবাব}(৫)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, সকাল ৫:৫২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১৪
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম {এবং গরুর গোস্ত নিয়ে সকল বিভ্রান্তির খ-নমূলক জবাব}(৫)

মহান আল্লাহ পাক তিনি গরুর বিষয়ে কি বলেছেন?
(পূর্বে প্রকাশিতের পর)


মহান আল্লাহ পাক তিনি আরো স্পষ্টভাবে ইরশাদ মুবারক করেন-
وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّنْ شَعَآئِرِ اللهِ لَكُمْ فِيْهَا خَيْرٌ ۖ فَاذْكُرُوْا اسْمَ اللهِ عَلَيْهَا صَوَافَّ ۖ فَإِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَأَطْعِمُوْا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ۚ كَذٰلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
অর্থ: “পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে কুরবানীকৃত পশু (উট, গরু, মেষ, দুম্বা) ইত্যাদিকে আমি তোমাদের জন্য মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারক করেছি। এতে তোমাদের জন্য ভালাই (কল্যাণ) রয়েছে। সুতরাং তোমরা সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের যবেহ করার সময় মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং সন্তুষ্টিপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্তদেরকে আহার করাও। এমনিভাবে আমি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। (পবিত্র সূরা হজ্জ : আয়াত শরীফ: ৩৬)
মহান আল্লাহ পাক তিনি উল্লেখিত পবিত্র আয়াত শরীফে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন:
১. মহান আল্লাহ পাক তিনি গরুকে ‘শি‘আরুল ইসলাম’ সম্মানিত দ্বীন ইসলাম উনার নিদর্শন মুবারক বলেছেন।
২. মহান আল্লাহ পাক তিনি উনার স্বীয় মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারকে গরু যবেহ করার নির্দেশ মুবারক দিয়েছেন।
৩. মহান আল্লাহ পাক তিনি বলেছেন, গরুর মধ্যে তোমাদের জন্য ভালাই রয়েছে।
৪. মহান আল্লাহ পাক তিনি যবেহকৃত গরু থেকে খাওয়ার জন্য নির্দেশ মুবারক করেছেন এবং মানুষকে খাওয়াতেও বলেছেন। কেননা, এর মধ্যেই ভালাই রয়েছে।
৫. আর এই গরুর গোস্ত খাওয়ার মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করতে বলেছেন।
বিশেষভাবে উল্লেখ্য, মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফে যা আদেশ ও নির্দেশ মুবারক করেন তা পালন করা সকলের জন্যই ফরয। আর সে হিসেবে, মহান আল্লাহ পাক তিনি যেহেতু মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার নাম মুবারকে যবেহকৃত গরুর গোস্ত খাওয়ার জন্য আদেশ মুবারক করেছেন তাই মহান আল্লাহ পাক উনার নাম মুবারকে যবেহকৃত গরুর গোস্ত খাওয়া ফরযের অর্ন্তভুক্ত। সুবহানাল্লাহ!

পবিত্র সূরা হজ্জ শরীফ উনার ৩৬ নং আয়াত শরীফ উনার মধ্যে উল্লেখিত الْبُدْنَ শব্দ দ্বারা মহান আল্লাহ পাক তিনি কি উদ্দেশ্য নিয়েছেন?

البدن দ্বারা মহান আল্লাহ পাক তিনি উট এবং গরুকে উদ্দেশ্য করেছেন। এ প্রসঙ্গে আমরা তাফসীরের কিতাবে যথেষ্ট দলীল দেখতে পাই। তা নি¤েœ সংক্ষিপ্তাকারে দেয়া হলো:
(البدن) দ্বারা যে, গরু উদ্দেশ্য এ প্রসঙ্গে তাফসীরের কিতাবে কিছু মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উল্লেখ করা হয় তা হলো: প্রথমত, ‘দুররে মানছূর’ কিতাবের ১০ম খ-ের ৪৮২ পৃৃষ্ঠায় ৪টি পবিত্র হাদীছ শরীফ এসেছে-
১. عن حَضْرَتْ عبد الله بن عمر رضي الله تَعَالٰى عنه قال لا نعلم البدن إلا من الابل والبقر.
১. অর্থ: “হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা উট এবং গরু ব্যতীত (البدن) বুদনা অর্থাৎ পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে যবেহকৃত পশু চিনি না। ” (দুররে মানছূর ১০/৪৮২)
উক্ত রাবী উনার আরেকটি বর্ণনায় বলা হয়েছে-
২. عن حَضْرَتْ ابن عمر رضي الله تَعَالٰى عنه قال البدنة ذات البدن من الابل والبقر.
২. অর্থ: “হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, (البدن) বুদনা অর্থাৎ পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে যবেহকৃত পশু হলো মোটা-তাজা উট এবং গরু। ” (দুররে মানছূর ১০/৪৮২)
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
৩. عن حَضْرَتْ الحسن البصري رَحْمَةُ اللهِ عَلَيْهِ قال البدن من البقر.
৩. অর্থ: “হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, (البدن) বুদনা অর্থাৎ পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে যবেহকৃত পশু হলো গরু। ” (দুররে মানছূর ১০/৪৮২)
কিতাবে আরো বর্ণিত হয়েছে-
৪. عن حَضْرَتْ سعيد بن المسيب رَحْمَةُ اللهِ عَلَيْهِ قال البدن البعير والبقرة.
৪. অর্থ: “হযরত সাঈদ বিন মুসাইব রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, (البدن) বুদনা অর্থাৎ পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে যবেহকৃত পশু হলো উট এবং গরু। ” (দুররে মানছূর ১০/৪৮২)

-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৪৬ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪৭ মিনিট আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে