পবিত্র আশূরা শরীফ উনার দিন আমল করার বেমেছাল ফযীলত মুবারক
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত ইমাম জামালুদ্দীন আবুল ফারজ আব্দুর রহমান ইবনে আবুল হাসান বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। যিনি ইমাম ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি হিসেবে মশহূর। উনার লিখিত একখানা কিতাব যার নাম ‘বুস্তানুল ওয়ায়েজীন ওয়া রিয়াদ্বুস সামি‘য়ীন’। তিনি এই কিতাবের একটি অধ্যায়ের নামকরণ করেছেন,مَجْلِسُ فِيْ فَضْلِ يَوْمِ عَاشُورَاءَ وَمَا جَاءَ فِيْهِ অর্থাৎ পবিত্র আশূরা শরীফ উনার ফযীলত এবং এ বিষয়ে যা কিছু বর্ণিত রয়েছেন সেই বিষয়ে মজলিস। উক্ত অধ্যায়ে তিনি পবিত্র আশূরা শরীফ উনার আমলের ব্যাপারে একখানা হাদীছ শরীফ বর্ণনা করেছেন-
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اِغْتَسَلَ يَوْمَ عَاشُوْرَاءَ لَمْ يَمْرَضْ إِلَّا مَرَضَ الْمَوْتِ وَمَنْ اِكْتَحَلَ بِالْاِثْمِدِ يَوْمَ عَاشُوْرَاءَ لَمْ تَرْمَدْ عَيْنَاهُ فِيْ تِلْكَ السَّنَةِ كُلَّهَا وَمَنْ عَادَ مَرِيْضًا يَوْمَ عَاشُوْرَاءَ فَكَأَنَّمَا عَادَ جَمِيْعَ وَلَدِ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ وَعَلٰى جَمِيْعِ الْأَنْبِيَاءِ الْكِرَامِ عَلَيْهِمُ السَّلَامُ وَمَنْ سَقٰى مُؤْمِنًا شَرْبَةً مِّنْ مَّاءٍ يَوْمَ عَاشُوْرَاءَ فَكَاَنَّـمَا سَقٰى جَمِيْعَ ذُرِّيَّةِ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ وَكَانُوْا عُطَاشًا
অর্থ: পবিত্র আশূরা শরীফ উনার দিন গোসল করা প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পবিত্র আশূরা শরীফ উনার দিন গোসল করবে, মৃত্যু ব্যতীত ঐ ব্যক্তির আর কোনো রোগ হবেনা এবং যে ব্যক্তি পবিত্র আশূরা শরীফ উনার দিন ইসমিদ সুরমা চোখে লাগাবে ঐ বছর তার চোখে কোন রোগ হবেনা। যে ব্যক্তি পবিত্র আশূরা শরীফ উনার দিন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, সে যেন সাইয়্যিদুনা হযরত আবুল বাশার আলাইহিস সালাম উনার সমস্ত সন্তান উনাদেরকে এবং সমস্ত হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদেরকে দেখতে গেলো। যে ব্যক্তি পবিত্র আশূরা শরীফ উনার দিন কোন মু’মিন ব্যক্তিকে এক ঢোক পানি পান করাবে, সে যেন হযরত আবুল বাশার আলাইহিস সালাম উনার সমস্ত পিপাসার্ত সন্তান উনাদেরকে পানি পান করালো। ” সুবহানাল্লাহ! (বুস্তানুল ওয়ায়েজীন ওয়া রিয়াদ্বুস সামি‘য়ীন পৃষ্টা নং ২৩৮-২৩৯)
-হাফিজ মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)