পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯৩১ সাল। কাশ্মির উপত্যকার শাসক হয়ে আসে কুখ্যাত মুসলিমবিদ্বেষী শাসক হরি সিং। শাসনক্ষমতা পেয়েই সে মুসলমানদের উপর শুরু করে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। সেই বছরের এপ্রিল মাসের ২৯ তারিখ। কাশ্মিরে পালিত হচ্ছিলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসব পালন করছিলেন মুসলমানরা। ঈদুল ফিতর উনার নামাযের পূর্ব মুহূর্তে হরি সিংয়ের পুলিশের ডিআইজি ঈদের নামাযে খুতবা বন্ধের আদেশ দেয়।
কিন্তু তৎকালীন ‘ইয়ং মুসলিমস এসোসিয়েশন’ দলের নেতা মীর হুসাইন বখশ জুমুয়াহ ও ঈদের নামাযের খুতবা বন্ধের সরকারি নির্দেশের প্রতিবাদে আন্দোলনের ডাক দিলেন। সারা কাশ্মিরের হাজারো মুসলমান তার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে আসেন। মুসলমানরা দ্বীনি কাজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে ফেলার জন্য এডিশনাল ম্যাজিস্ট্রেটের বরাবর রণবীর পেনাল কোডের ২৯৬ নং ধারা অনুযায়ী মামলা করেন। কিন্তু বিধর্মী ম্যাজিস্ট্রেট “খুতবা জুমুয়ার নামাযের অংশ নয়” এই কথা বলে মামলা খারিজ করে দেয়।
মুসলমানরা এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা-সমাবেশ করতে থাকে। অপরদিকে হরি সিংয়ের প্রশাসনের ছত্রছায়ায় উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের সমাবেশে হামলা চালাতে থাকে। এরই মাঝে ২০শে জুন শ্রীনগরের হিন্দু অধ্যুষিত এলাকায় কিছু উগ্র হিন্দু যুবক পবিত্র কালামুল্লাহ শরীফ অবমাননা করার চেষ্টা করে। নাউযুবিল্লাহ! শ্রীনগরের এ ঘটনার পর কাশ্মিরী মুসলমানদের আন্দোলন আরো তীব্র হতে থাকে।
পরবর্তীতে এক প্রতিবাদ সভায় আব্দুল কাদির নামক এক যুবক পবিত্র কুরআন শরীফ অবমাননার বিরুদ্ধে ঈমানদীপ্ত এক ভাষণ দেন। যাতে এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। ফলে
সভা শেষে রণবীর পেনাল কোডের ১২৪ এবং ১৫৩ ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
তার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে মুসলমানরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। পেশোয়ার পর্যন্ত যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। শ্রীনগরের সেশন জজ আদালতে জুলাইয়ের ৪, ৬, ৭ এবং ৯ তারিখ তার মামলার শুনানি চলাকালীন কয়েক হাজার মুসলমান আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকতেন। ১৩ই জুলাই, রোববার আব্দুল কাদির খানের মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীনগর জেল ভবনে। সকাল থেকেই কয়েক হাজার কাশ্মিরী মুসলমান তার মুক্তির দাবিতে সেøাগান দিতে থাকে।
বেলা ১টার কিছুক্ষণ আগে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ বাকী কর্মকর্তারা জেলগেটে আসলে ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ’ সেøাগানে জেলগেট মুখরিত করে তোলেন উপস্থিত কাশ্মিরীরা। ম্যাজিস্ট্রেট বিচার কার্য পরিচালনার জন্য জেল ভবনে ঢোকার পর শান্তিপূর্ণভাবে পবিত্র যোহরের নামায আদায় করার জন্য কাতারে দাঁড়ান মুসলমানরা। আযান দেয়ার জন্য সামনে এগিয়ে আসেন আব্দুল খালিক শোরা। তার মুখ থেকে “আল্লাহু আকবার” আওয়াজের সাথে সাথেই হিন্দু গভর্নর তুরলোকের নির্দেশে পুলিশ গুলি চালায় তার উপর। লুটিয়ে পড়েন তিনি। এগিয়ে আসেন আকবর দার। আযানের পরের লাইন উচ্চারণের সাথে সাথে আবারো পুলিশের গুলি। মাটিতে লুটিয়ে পড়েন তিনিও। এভাবে উসমান মিসদার, আমীর উদ্দিন মাকায়ী, মুহম্মদ সুলতান খান -একে একে ২২ কাশ্মিরী মুসলিম যুবক এগিয়ে আসেন আযান শেষ করতে। প্রত্যেককেই গুলি করে শহীদ করে দেয় ডোগরা পুলিশ। এরপর আযান শেষ হতেই পুলিশের ওপর ইট আর পাথর দিয়ে পাল্টা আঘাত করেন কাশ্মিরীরা। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষ শেষ হলে শহীদদের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার হন প্রায় অর্ধশত। মুসলমানদের অব্যাহত আন্দোলন এবং এতজন মুসলমানের শাহাদাতের ঘটনার ধাক্কা সামাল দিতে সরকার শেষ পর্যন্ত খুতবার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং পবিত্র কুরআন শরীফ অবমাননাকারীদের বিচারের প্রতিশ্রুতি দেয়। এরপর থেকে প্রতিবছর ৩১ জুলাই ২২ শহীদ দিবস হিসেবে পালন করেন কাশ্মিরী মুসলমানরা।
-মুহম্মদ শাহ জালাল।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা…
আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল…
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা…
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩)
এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।